রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি’র গণঅনশন ২ এপ্রিল

বিএনপি'র গণঅনশন চলাকালে নেতা speaking at a rally. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র গণঅনশন চলাকালে নেতা speaking at a rally, demonstrating protest against rising commodity prices. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২ এপ্রিল (শনিবার) ঢাকায় গণঅনশন করবে বিএনপি।

বুধবার ৩০ মার্চ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ২ এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হবে। গত এক মাসব্যাপী বিএনপির যে কর্মসূচি ছিল তারই অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে।

‘দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটা উনারা নিয়মিত বলেন।

গত একমাস ধরে যে কর্মসূচি পালন করেছেন, তাতে সরকারের দিক থেকে কোনো পরিবর্তন দেখছেন কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, না সরকারের দিক থেকে কোনো পরিবর্তন নেই। মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।

 

বিষয়:বিএনপি-মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…