চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতভাগ কারখানায় শ্রমিকদের বোনাস ও বেতন পরিশোধ: বিজিএমইএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
অর্থনীতি
A A

শতভাগ পোশাক কারখানায় শ্রমিকদের বোনাস ও বেতন দেয়া হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংগঠনটির প্রথম সহ-সভাপতি মইনুদ্দিন আহমেদ মিন্টু।

তিনি বলেন, প্রায় শতভাগ কারখানায় বোনাস দেয়া হয়েছে আর শতভাগ কারখানায় জুলাই মাসের বেতন দেয়া হয়েছে। এখন পর্যন্ত ঈদের ছুটি দেয়া হয়েছে ৯০ ভাগ কারখানায়। আজকের মধ্যেই (সোমবার) বাকি কারখানাগুলোতে ছুটি দেয়া হবে।

এছাড়া মালিক-শ্রমিকদের সাথে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে অধিকাংশ কারখানায় আগষ্ট মাসের অগ্রীম ১০ থেকে ১৫ দিনের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানান মইনুদ্দিন আহমেদ মিন্টু।

ঈদের আগে শ্রমিকরা যাতে সুষ্ঠভাবে বেতন ভাতাদি পায়, সে লক্ষ্যে সরকার এবং বিজিএমইএ অগ্রীম প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি এই ব্যবসায়ী নেতা বলেন, বৃহত্তর ঢাকাকে মোট ১৫টি জোনে ভাগ করে মোট ১৫টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়। টিমগুলো গত ১ মাস ধরে বিভিন্ন এলাকায় কাজ করছে। প্রতি বছরের মতো এবারও কোরবানি ঈদ উপলক্ষে ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে ক্রাইসিস কন্ট্রোল রূম খোলা হয়েছে।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ঈদের আগে বেতন-ভাতা নিয়ে সমস্যা হতে পারে এরকম কিছু কারখানার তালিকা বিভিন্ন সংস্থা থেকে এসেছিল। সে অনুযায়ী মোট ৭শ টি কারখানাকে ক্লোজ মনিটরিং করা হয়। বিজিএমইএর সরাসরি হস্তক্ষেপে বেতন ভাতা বিষয়ে সমস্যা রয়েছে এমন ২১টি কারখানার শ্রমিকদের বেতনভাতা নিশ্চিত করা হয়েছে। বেতন ভাতা পরিশোধ করা হয়নি, এরকম একটি কারখানাও নেই এই মূহূর্তে।

এবার কিছু কারখানায় আইন বহির্ভূত ইস্যুতে অসন্তোষ হয়েছে উল্লেখ করে এতে আরো বলা হয়, ঈদের ছুটি এবং আগষ্ট মাসের আংশিক অগ্রীম বেতন নিয়ে সমস্যা হয়েছে। অথচ এ দুইটি বিষয়ে আইনগত কোনো বাধ্যবাধকতা ছিলো না। এছাড়া বেশ কিছু কমপ্লায়েন্ট কারখানা, যেগুলোতে নিবন্ধিত ট্রেড ইউনিয়ন রয়েছে এবং যথাযথভাবে বেতন-ভাতা পরিশোধ করেছে, সেগুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে। আবার প্রচলিত নিয়মের বাইরে বাড়তি বোনাসের দাবিতে কোন কোন কারখানায় শ্রমিকরা সমস্যা করেছে। কিছু ক্ষেত্রে বহিরাগত শ্রমিকনেতাদের উস্কানিও ছিলো। তবু সবার সহযোগিতায় সমস্যাগুলোর সমাধান হয়েছে।

মইনুদ্দিন আহমেদ মিন্টু বলেন, মহাসড়কগুলোতে যানজট কমাতে ঈদ উপলক্ষে আমরা এলাকাভিত্তিক ভিন্ন ভিন্ন তারিখে ছুটি দেয়া হয়েছে। কিছু কারখানার শ্রমিক গত শুক্রবার, কিছু কারখানার শ্রমিক গত শনিবার ও কিছু শ্রমিক রোববার ছুটিতে গেছে। বাকি শ্রমিকরা আজকের (সোমবার) মধ্যে যাচ্ছে।

প্রতি বছর ঈদের সময়ে সড়ক পথে দূর্ঘটনায় বহু প্রাণহানী হয়। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে বার বার আহ্বান করা সত্ত্বেও এটি ঘটছে। তাই রাস্তায় অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে বিভিন্ন রুটে চলাচলকারী বাস, ট্রেন ও লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে সে ব্যাপারে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিএমইএর বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, ‘আমাদের সদস্য কারখানার বেতন-বোনাস নিয়ে আমরা কথা বলবো। অন্য কারখানার কথাতো আমরা বলতে পারবো না। সেটা আমাদের দায়িত্বও নয়।’

অরেক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাছির বলেন, ‘বোনস প্রায় শতভাগ কারখানায় দেওয়া হয়েছে। যেগুলো বাকি আছে, সোমবার বিকাল পাঁচটার মধ্যে সেসব কারখানার বোনাস দেওয়া হবে।’

ট্যাগ: তৈরি পোশাকপোশাক কারখানাপোশাক শ্রমিকবিজিএমইএশ্রমিকদের বেতন-বোনাসসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর হাতে বাল্যবিবাহ বিরোধী প্রচারণায় ইউনিসেফের পুরস্কার

পরবর্তী

রাশেদসহ ৩১ ছাত্রের জামিন

পরবর্তী

রাশেদসহ ৩১ ছাত্রের জামিন

নিরাপদ হোক জনগণের ঈদযাত্রা

সর্বশেষ

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT