চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখক-ব্লগারদের রক্তের বদলা নেওয়া হবে: জাসদ

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৩:৪৭ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

প্রকাশক ও ব্লগার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে তারা।

লেখক, প্রকাশক ও ব্লগার ফয়সল আরেফিন দীপনসহ সকল ব্লগার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও গ্রেফতারের দাবীতে বঙ্গবন্ধু এভিনিউতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ।

সমাবেশে বক্তারা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে।

Banglabid

জাসদ নেত্রী শিরিন আক্তার বলেন, ‘আমরা রাজীব, অভিজিতসহ একের পর এক লেখক-ব্লগার মুক্তচিন্তার মানুষকে হারাচ্ছি যার সর্বশেষ শিকার দীপন। তাদের রক্তের বদলা নেওয়া হবে।

একই দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বাম সংগঠনগুলোর দাবি, টার্গেট করে হত্যা করা হচ্ছে অথচ এ ঘটনায় জড়িত কাউকে ধরতে না পেরে চরম ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার বলেন, ‘দীপন হত্যাসহ এযাবৎ মুক্তমতের মানুষগুলোর হত্যাকাণ্ডের হোতাদের ধরতে না পারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি’।

Reneta

হত্যাকাণ্ডের প্রতিবাদ ও প্রকৃত দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে সকলকে আগামীকালের হরতাল সফল করার আহ্বান জানান তিনি।

দুপুর ২টা পর্যন্ত ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে শাহবাগের আজিজ সুপার মার্কেট বন্ধ রাখে ব্যবসায়ীরা। বই বিক্রি ও এ সংক্রান্ত সব কাজ বন্ধ ছিলো।

আজিজ সুপার মার্কেটে নিরাপত্তা বাড়াতে নতুন করে আরও সিসি ক্যামেরা লাগানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগারব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিতার কাঁধে সন্তানের লাশের জন্য ক্ষমা প্রার্থনা

পরবর্তী

নজরুল, তাজউদ্দীন, মনসুর আলীরাও এদেশে জন্মায়

পরবর্তী

নজরুল, তাজউদ্দীন, মনসুর আলীরাও এদেশে জন্মায়

শ্রমজীবী মায়েদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার আহ্বান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT