চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুল, তাজউদ্দীন, মনসুর আলীরাও এদেশে জন্মায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

আগামীকাল ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে সামনে রেখে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

পোস্টে কয়েকজনের অতীত তুলে ধরে লিখেন, শহীদ সৈয়দ নজরুল ইসলামকে দেখেছি ছোটবেলায়। ময়মনসিংহে, উনার বাসায়, আমাদের বাসায়। দেখেছি ৩৬, মিন্টো রোডে, উনার সরকারি বাসায়। আমার বাবা ছিলেন তার প্রিয়তম ছাত্র, শিষ্য। আব্বার মুখে গল্প শুনেছি, তিনি নাকি দুর্দান্ত টেনিস খেলতেন। আব্বা টেনিস কোর্টের পাশে উনার জ্যাকেট হাতে নিয়ে অপেক্ষা করতেন। জয় বাংলা আর জয় বঙ্গবন্ধুর পর আমার শেখা তৃতীয় শ্লোগান- ‘বাংলার বুলবুল, সৈয়দ নজরুল’।

এরপর তিনি আরো লিখেন, ‘শহীদ তাজউদ্দীন আহমেদ- একজন মানুষ কতটা মেধাবি আর দেশপ্রেমিক হতে পারে তার উদাহরণ দিতে পারে বাংলাদেশ, আপনার নামে।

মনসুর আলী সম্পর্কে তিনি লিখেন, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী- আপনি ছিলেন স্থিতধী এক নেতা যিনি প্রতিটি ষড়যন্ত্রের বাঁকে তীক্ষধার তরবারির মতো থাকতেন বঙ্গবন্ধুর পাশে, নির্ভয়, নেতার প্রতি অটুট আস্থা নিয়ে।

শহীদ কামরুজ্জামান- আপনার ডাকনাম ছিল হেনা। হেনা মানে মেহেদি। আম্মার মুখে শুনেছি, ভালোবাসতেন পান খেতে, গান গাইতে, কবিতা লিখতে। জমিদারের সন্তান নেমে এসেছিলেন সাধারণের কাতারে। আপনার স্বপ্নবান দুটি চোখ আমাকে এখনো পোড়ায়।’

শেষে মাহবুবুল হক লিখেন, আগামীকাল ৩ নভেম্বর। ১৯৭৫ এর এই রাতে আপনারা জীবন দিয়ে প্রমাণ করেছেন, এদেশে মীরজাফর বা মোশতাকরাই জন্মায় না। জন্মায় মোহনলাল, নজরুল, তাজউদ্দীন, মনসুর আলী আর কামরুজ্জামানরাও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলহত্যা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT