চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের হাতবদলে আবেগঘন পেলে-রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
রেকর্ডের হাতবদলে আবেগঘন মুহূর্তে দুই খেলোয়াড়ের সংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে সেই ক্ষণটি এসেছে। পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকে অভিবাদনে ভাসছেন সিআর সেভেন। স্বয়ং পেলে জানিয়েছেন শুভেচ্ছাবার্তা। আবেগঘন প্রতিবার্তা দিয়েছেন রোনালদোও।

পেলের জামানার সব পরিসংখ্যানের হিসাব খুঁটিনাটি না থাকলেও কিছু হিসাব মানদণ্ড করে রাখা হয়েছে। সেই হিসেবে জাতীয় দল আর ক্লাব মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন রোনালদোর। পেলের মতে অফিসিয়াল ম্যাচে তার গোলসংখ্যা ৭৬৭। সেটি দারুণ এক হ্যাটট্রিকে টপকে রোনালদোর গোলসংখ্যা এখন ৭৭০।

কীর্তি ছোঁয়ার পর রোনালদোর সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন পেলে। লিখেছেন- অভিনন্দন। অফিসিয়াল ম্যাচে আমার গোলের রেকর্ড ভাঙায়। তোমার খেলা ভালোবাসি, এটা কারও অজানা নয়।

রেকর্ড গড়া ম্যাচের পর ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন রোনালদোও। তাকে স্বীকৃতি দেয়ায় জানিয়েছেন ধন্যবাদ। প্রকাশ করেছেন কৃতজ্ঞতা। লিখেছেন, পেলেকে ছাড়িয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার হয়ে নিজের আপ্লুত ভাবনার কথা।

জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে নিতে পারেননি। সমালোচনার তীরবাণে জর্জরিত হয়ে চলছিলেন তারপর থেকে। ক্রিস্টিয়ানো রোনালদো ফুরিয়ে গেছেন, পারফরম্যান্স নিভু নিভু, জুভদের জন্য বোঝা এখন, এমন কথাও শুনতে হয়েছে। দারুণ এক হ্যাটট্রিকে রোববার রাতে জবাবটা মাঠেই দেন পর্তুগিজ মহাতারকা।

সিরি আতে ক্যাগলিয়ারির মাঠ থেকে ৩-১ গোলের জয় তুলে ফিরেছে জুভেন্টাস। তিন গোলে চারিদিকে জ্বলতে থাকা সমালোচনা-কুপির সলতেয় জল ঢেলেছেন রোনালদো। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ১০ থেকে ৩২ মিনিট, তথা ২২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি।

ট্যাগ: জুভেন্টাসপেলেরোনালদোলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নাটক-সিনেমায় বাংলার মাটির গল্পই বলতে চাই’

পরবর্তী

সাউথ এশিয়ান আইকনিক কোম্পানীর অ্যাওয়ার্ড পেলো বিকাশ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ এশিয়ান আইকনিক কোম্পানীর অ্যাওয়ার্ড পেলো বিকাশ

বিএনপির রাজনীতি নিয়ে কাদেরের বিশ্লেষণ, অপরাজনীতির উপাদানে ঠাসা. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাজনীতির সকল উপাদানে ঠাসা বিএনপির রাজনীতি: কাদের

সর্বশেষ

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT