চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাটক-সিনেমায় বাংলার মাটির গল্পই বলতে চাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২১
বিনোদন
A A

বাংলাদেশের দর্শকপ্রিয় সিনেমা হিসেবে গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ একটি মাইফলক। এরপর তিনি করলেন নিজের দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’। ছবিটি সেই অর্থে দর্শকপ্রিয়তা পায়নি। মুক্তির প্রতীক্ষায় আছে তার নির্মিত ‘পাপপুণ্য’ নামের আরেকটি ছবি। বর্তমানে ব্যস্ত আছেন সরকারি অনুদানপ্রাপ্ত নিজের চতুর্থ সিনেমা ‘কাজল রেখা’ নিয়ে।

মুক্তিপ্রাপ্ত দুটি চলচ্চিত্রেই একেবারে বাংলাদেশের নিজস্ব গল্প বলেছেন গিয়াস উদ্দিন সেলিম। মুক্তির প্রতীক্ষায় থাকা ‘পাপপুণ্য’ ও তেমন একটি গল্প। এমনকি সরকারি অনুদান পাওয়া নির্মিতব্য ‘কাজল রেখা’ও একেবারে বাংলার নিজস্ব গল্প।

এ প্রসঙ্গে সম্প্রতি চ্যানেল আইয়ের নিয়মিত শো ‘তিনশো সেকেন্ড’ এ নির্মাতা বলেন, আমাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য আছে। আমাদের মতো করে, আমাদের ভঙ্গিতে এবং আমাদের গল্পটা সব সময়ই আমি চলচ্চিত্রে বলার চেষ্টা করেছি, টেলিভিশনেও তাই। আমি যদি মোঁপাসা কিংবা চেখভ থেকেও গল্প ধার করি, কিন্তু সেটা অ্যাডপ্ট করেছি আমাদের ভঙ্গিতে।

Banglabid

এই দেশে জন্মে, কাজ করে সঠিক মূল্যায়ন পাচ্ছেন? উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এমন প্রশ্নে নির্মাতা বলেন, বঙ্গে জন্মেই আমি কৃতার্থ। এ বিষয়ে আমার কোনো সংশয় নাই। বাংলাই আমার বিশ্ব। তবে সিনেমার ক্ষেত্রে আমাদের একটু দুর্ভাগ্য যে, সিনেমার রমরমা অবস্থাটা এখন আর নাই।

অন্যদিকে তার নির্মিত সিনেমাগুলোর কাস্টিং নিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, অভিনেতা-অভিনেত্রীদের বেশির ভাগই টেলিভিশন ঘেঁষা। নাটক কিংবা থিয়েটারের সাথে যুক্ত, কিংবা একেবারে নতুন মুখ নিয়ে কাজ করছেন তিনি। এই নির্মাতাকে কাস্টিং নিয়ে এমন একটি প্রশ্নেরও মুখোমুখি হতে হয়।

জবাবে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমি চেষ্টা করি চরিত্র অনুযায়ি কাস্টিং করতে। সে ক্ষেত্রে কোনো চরিত্র করতে যেয়ে যদি আমাকে শাকিব খানের প্রয়োজন হয়, তাহলে তাকে কাস্ট করতে আমার কোনো অসুবিধা নাই।’

Reneta

প্রসঙ্গত, মুক্তিপ্রতীক্ষিত ‘পাপপুণ্য’র কাজ শেষ হয়েছে আগেই। গেল বছরেই মুক্তির পরিকল্পনা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফসানা মিমিকাজল রেখাগিয়াসউদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীজয়নাটকপরীমনিপাপপুণ্যবাংলার মাটিলিড বিনোদনশাকিব খানশাহনাজ সুমীসিনেমাসিয়াম আহমেদস্বপ্নজাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আকাশে বিমান বাহিনীর ‘১০০’ উড্ডয়ন শৈলী

পরবর্তী

রেকর্ডের হাতবদলে আবেগঘন পেলে-রোনালদো

পরবর্তী

রেকর্ডের হাতবদলে আবেগঘন পেলে-রোনালদো

বিকাশ

সাউথ এশিয়ান আইকনিক কোম্পানীর অ্যাওয়ার্ড পেলো বিকাশ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT