আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপির লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা স্বার্থ হাসিলের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাজনীতির সকল উপাদানে ঠাসা বিএনপির রাজনীতি, মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী ও জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছে এখন স্পষ্ট।






