চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিভিউর জন্য প্রস্তুত সাকা-মুজাহিদ

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৮:৩৭ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৫
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির সাজা বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনঃবিবেচনার জন্য বুধবার রিভিউ আবেদন করবেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী। তাদের আইনজীবীরা বলছেন, রিভিউ শুনানির মাধ্যমে সাজা মওকুফের আশা করছেন তারা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। মঙ্গলবার বিকেল পৌনে ৩ টায় এডভোকেট শিশির মনিরের নেতৃত্বে ৫ আইনজীবী তার সঙ্গে দেখা করতে কারাগারে যান। সেখানে মামলার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে কথা বলেন তারা। পৌনে ৪টায় কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবীরা।

মুজাহিদের আইনজীবী এডভোকেট শিশির মনির বলেন, রিভিউ আবেদন চূড়ান্ত করার লক্ষ্যে যে আধা ঘণ্টা সাক্ষাত করেছি আমরা। উনি আমাদের নির্দেশনা দিয়েছেন। কাল নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন দাখিল করবো আপিল বিভাগে।

আইনজীবীরা আশা করছেন, আদালতের বেধে দেয়া সময়ের মধ্যে রিভিউ আবেদন দাখিল করার পর আদালতের ছুটি শেষে এ বিষয়ে শুনানি হবে। মুজাহিদের আইনজীবি আরো বলেন, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এখনো আছেন, উনি মনে করেন মহামান্য আপীল বিভাগ উনার রিভিউ আবেদনটি পুনঃবিবেচনা করবেন এবং তা মঞ্জুর করবেন। ওনার দণ্ড মওকুফ করবেন এবং বেকসুর খালাস প্রদান করবেন। উনি আমাদের নির্দেশনা দিয়েছেন, এইব নির্দেশনা গুলো আজ আমরা মুল রিভিউ পিটিশনে অন্তর্ভূক্ত করবো। এবং আগামী কাল মহামান্য আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিভিউ দাখিল করবো। উনি আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন এখনও আছেন। উনি মনে করেন মহামান্য আপিল বিভাগ উনার আবেদনটি পুনর্বিবেচনা করবেন এবং পুনর্বিবেচনা করে মঞ্জুর করবেন। উনার দণ্ড মওকুফ করবেন এবং বেখসুর খালাস প্রদান করবেন।

কাশিমপুর কারাগারে আছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী। তার রিভিউ আবেদনটিও বুধবার উচ্চ আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

ট্যাগ: সালাউদ্দিন কাদের চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির মন্তব্য: দেরিতে শুভ বুদ্ধির উদয়

পরবর্তী

‘জীবনের সেরা অধ্যায় সালমান’

পরবর্তী

‘জীবনের সেরা অধ্যায় সালমান’

‘বড়ো মিয়া’কে টপকে ইতিহাসে ইউনিস

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT