বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

বিভিন্ন ব্যাংকনোটের বান্ডিল, মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার বা ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার।
এর আগে ২০ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। অর্থাৎ, চার দিনের ব্যবধানে দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়েছে ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ বেড়েছে ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত চিত্র বুঝতে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট রিজার্ভের হিসাব করা হয়। ফলে গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ কিছুটা কম থাকে।
সাম্প্রতিক সময়ে রিজার্ভের এই বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার মজুত পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।






