যার হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত নিয়েছেন সেই পুরনো প্রেমিকের কথা অবশেষে সবার সম্মুখে বলে ফেললেন ‘চিকনি চামেলী’ খ্যাত ক্যাটরিনা কাইফ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বীকার করে ক্যাটরিনা বলেন, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম সালমান খান।
বলিউডে যখন জোর গুঞ্জন চলছে আগামী বছরেই রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর্বটা সেরে ফেলবেন ক্যাটরিনা। তাই ইদানীং রণবীর কী করছেন, সবাই তা জানার জন্য অস্থির। অথচ, রণবীরকে নিয়ে মিডিয়ায় তেমন কিছু বলতে শোনা যায় না ক্যাটরিনাকে। কিন্তু কিছুদিন ধরে ক্যারিয়ারে চিরচেনা নায়কদের বেশি করে মনে করছেন তিনি। কয়েকদিন আগে গণমাধ্যমকে জানালেন রণবীর নয়, অক্ষয় কুমারের সঙ্গেই তার জুটি সিনেপর্দায় সবচেয়ে ভাল দেখায়।
আর এবার তার জীবনে রণবীরের ভূমিকা কতটা, সেটা জানানোর আগেই ঋণ স্বীকার করলেন প্রাক্তন প্রেমিক সালমান খানের। ক্যাটরিনা বলেন, এই জগতে সালমানের মতো মানুষ বড় একটা দেখা যায় না। সালমান খুবই ইউনিক একজন মানুষ। আমার জীবনে সব সময়েই ওর ঋণ থেকে যাবে।
অবশ্যই শুধুই সালমান নয়, তার জীবনে এবং বলিউডের ক্যারিয়ারে সালমানের সঙ্গে অজস্র সহযোগিতা যে করেছে তার পরিবারও, সে কথাও জানাতে ভুলছেন না ‘জাব তাক হে জান’ খ্যাত বলি নায়িকা। ক্যাট বলেন, যে কয়েক জন মানুষকে আমি গভীর ভাবে শ্রদ্ধা করি, তাদের মধ্যে সালমনের মা-বাবা রয়েছেন। ওদের কথা আমি কোনও দিন ভুলব না।
তবে, সালমানের পরিবারের মধ্যে ক্যাটরিনা বিশেষ করে বলেছেন নায়কের বোন আলবিরা খানের কথা। আলবিরাই নাকি এক সময়ে ক্যাটরিনার মানসিক শান্তির উৎস ছিলো। ক্যারিয়ারের একটা সময়ে পরপর ফ্লপ ছবির মধ্যে দিয়ে যেতে যেতে খুবই ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। সেসময় সালমানের বোন আমাকে সাহস জুগিয়ে গেছে
ক্যাটরিনার এমন খবরের পর বলিবোদ্ধারা বলছেন ক্যাটরিনা কি তার আগের প্রেমিকের কাছে ফিরে যাচ্ছেন নাকি নতুন কোনো ছবির মিশনে তিনি এসব বলছেন।






