চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম রহিম সিং কী ‘অপরাধ’ করেছিলেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাম রহিম সিং কী ‘অপরাধ’ করেছিলেন?

অভিযোগ গঠনের ১৫ বছর পর ভারতের কথিত ধর্মীয়গুরু ডেরা সাচ্চা সৌদা-র প্রধান গুরমিত রাম রহিম সিং কে বিশেষ সিবিআই আদালত দোষী সাব্যস্ত করে রায় দিলেন। রায় ঘোষণার পর পাঞ্জাব-হরিয়ানা রাজ্যে সংঘর্ষে অন্তত ২৮ জন নিহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১০ বছর আগে ২০০৭ সালে এই ধর্মগুরুর বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি শুরু হয়েছিল। তিনি কি অপরাধ করেছিলেন?

ঘটনার শুরু ২০০২ সালে। রাম রহিম সিংয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তারই ভক্ত এক নারী। ধর্ষণের শিকার ওই নারী তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছে চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন যে রাম রহিমের কাছে ধর্ষণের শিকার হয়েছেন তিনি। ওই চিঠিতে তিনি আরও উল্লেখ করেন যে, রাম রহিম তার মতো আরও অনেক নারী ভক্তকেই ধর্ষণ করেছেন তার হরিয়ানার সির্সার আখড়াতে।

ওই নারীর অভিযোগ আমলে নেয়া হচ্ছিল না দীর্ঘদিন ধরে। পরে পাঞ্জাব ও হরিয়ানার উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে সিবিআইকে এই অভিযোগ খতিয়ে দেখার আদেশ দিয়ে রুল জারি করেন। এরপর সিবিআই ২০০২ সালে ওই চিঠির উপর ভিত্তি করে রাম রহিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

Banglabid

১৮ জন ভক্তকে জিজ্ঞাসাবাদ শেষে দুই জন স্বীকার করেন যে তাদেরকে ধর্ষণ করা হয়েছিল। এর মধ্যে একজন ভক্ত দাবি করেন তাকে ‘পবিত্র’ করে দেয়ার কথা বলে ধর্ষণ করা হয়েছিল। দুজন ভক্তই ধর্ষণের শিকার হওয়ার জবানবন্দি দেন।২০০৭ সালের ৩০ জুলাই সিবিআইয়ের বিশেষ আদালতে এই জবানবন্দি দিয়েই চার্জশীট গঠন করা হয়।

ধর্ষণের শিকার এক ভক্ত জানান যে, ঘটনার দিন তিনি যখন রাম রহিমের হামাগুড়ি দেয়া চেম্বারে প্রবেশ করেন, প্রবেশের সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। তখন রাম রহিম সিং পর্নোগ্রাফি দেখায় মগ্ন ছিলেন। এই অভিযোগের সূত্র ধরেই তদন্ত শুরু করে সিবিআই। কারণ তার ওই বিশেষ চেম্বারে প্রবেশের অধিকার সীমিত ছিল।

২০০৮ সালে রাম রহিম সিংয়ের বিচার শুরু হয়। ওই বছরের ৬ সেপ্টেম্বর ভারতের দন্ডবিধির ৩৭৬ ধারা ও ৫০৬ ধারা অনুযায়ী তাকে ধর্ষণ ও আহত করার দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

Reneta

তবে শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন তিনি। তিনি এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘এই অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন। আমি যৌন মিলনে একেবারে অক্ষম।’

রাম রহিম সিংয়ের বিরুদ্ধে দুটি পৃথক হত্যা মামলাও চলমান রয়েছে। ২০০২ সালের জুলাইয়ে রণজিৎ সিং নামের এক পুরুষ ভক্তকে হত্যা এবং একই বছরের অক্টোবরে সাংবাদিক রাম চান্দরকে হত্যার মামলা রয়েছে তার বিরুদ্ধে।

ধর্ষণের শিকার নারী ভক্তের বেনামি চিঠি প্রচারের দায়ে ভক্ত রণজিৎকে খুন করেন রাম রহিম সিং।এমনটিই দাবি করেন রণজিতের পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণনারী নির্যাতনভারতে নারী নির্যাতনরাম রহিম সিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫০ টাকায় মিলবে টিকিট

পরবর্তী

স্টোকস বীরত্বের পর শুরুতে নড়বড়ে উইন্ডিজ

পরবর্তী
ইংল্যান্ডের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে হাত মিলাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টোকস বীরত্বের পর শুরুতে নড়বড়ে উইন্ডিজ

দুই যুবক উচ্ছ্বাসে ভরা, একজন pointing করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কচি পায়ে কঠিন পথে

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT