চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকস বীরত্বের পর শুরুতে নড়বড়ে উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে হাত মিলাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয় বোলাররা ১১ বছর আগে এমন বোলিং করেছিলেন। এতদিন বাদে এসে একই ইনিংসে একসঙ্গে ৪ উইকেট পাওয়ার স্মৃতি স্মরণ করালেন দুই বোলার শ্যানন গ্যাব্রিয়েল এবং কেমার রোচ। এমন দাপুটে বোলিংয়ের দিনে বেন স্টোকস শতক হাঁকিয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংলিশদের মান বাঁচিয়েছেন। ২৫৮ রানে ইনিংস শেষ করেছেন তারা। ব্যাট করতে নেমে ১১ রানের মাথায় ফিরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কাইরন পাওয়েল।

আগে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জো রুট ৫৯ রানের ইনিংস খেলে দলকে পথে রাখার চেষ্টা করেন। সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড ছুঁয়ে থেমে যান রুট। টানা ১২ টেস্টে পঞ্চাশ স্পর্শ করেন তিনি। এর আগে এবি ডি ভিলিয়ার্সের এই কীর্তি ছিল।

গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে শুরু হয়েছিল রুটের এই যাত্রা। চলছে এখনও।

এবি ডি ভিলিয়ার্সের টানা ফিফটি ছিল ২০১২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই পোর্ট এলিজাবেথ টেস্ট পর্যন্ত।

ডি ভিলিয়ার্সের এই রেকর্ড ছোঁয়ার খুব কাছে গিয়েছিলেন মুমিনুল হক। কিন্তু বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান থেমে যান টানা ১১টিতেই। টানা ১১ টেস্টে পঞ্চাশ ছোঁয়ার কীর্তি আছে আরও তিনজনের- ভিভ রিচার্ডস, গৌতম গম্ভীর ও বিরেন্দর শেবাগের।

রুটের এই রেকর্ডের দিনে দাঁড়িয়ে যান অলরাউন্ডার বেন স্টোকস। প্রায় একাই দলকে টেনে নিয়ে যান। ৯৮ রানে জীবন পাওয়ার পর শতকে পৌঁছান। ১২২ বল খেলে এই রান করেন তিনি। পরে আর দুই বল খেলেই বিদায় নেন।

ওয়েস্ট ইন্ডিজ পাওয়েলের উইকেট হারিয়ে ১৯ রান তুলে দিন শেষ করেছে। ক্রেইগ ব্রেথওয়েট (১৩) এবং নাইট-ওয়্যাচম্যান দেবেন্দ্র বিশু (১) দ্বিতীয় দিন শুরু করবেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাম রহিম সিং কী ‘অপরাধ’ করেছিলেন?

পরবর্তী

কচি পায়ে কঠিন পথে

পরবর্তী
দুই যুবক উচ্ছ্বাসে ভরা, একজন pointing করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কচি পায়ে কঠিন পথে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাসেলসে সৈন্যদের উপর সন্ত্রাসী হামলা, হামলাকারী নিহত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT