চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রফিকের উপর হামলা: ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এহসান রফিকের উপর হামলাকারী মোঃ ওমর ফারুককে (মার্কেটিং বিভাগ ২য় বর্ষ) বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে, অন্য পাঁচজনকে ২ বছর এবং আরেকজনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের সবাই ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী এবং সলিমুল্লাহ মুসলিম হল শাখা কমিটির পদধারী।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড.গোলাম রব্বানী তাদের বহিষ্কারের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন, ওই ঘটনার তদন্তের প্র্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে একজনকে স্থায়ী বহিষ্কার এবং পাঁচজনকে দুবছর জন্য এবং একজনকে ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় এবং হল থেকে বহিষ্কার করা হয়েছে।

Banglabid

দু’বছরের জন্য বহিষ্কার হওয়া পাঁচজন হলেন সামিউল ইসলাম সামি (সমাজবিজ্ঞান,২য় বর্ষ), আহসান উল্লাহ (দর্শন,২য় বর্ষ), মোঃ.রুহুল আমিন বেপারী(সাংবাদিকতা বিভাগ,২য় বর্ষ), মোঃ. মেহেদী হাসান হিমেল (উর্দু বিভাগ, ২য় বর্ষ), ফারদিন আহমেদ (লোকপ্রশাসন বিভাগ,২য় বর্ষ)।

হামলায় প্ররোচনার দায়ে মোঃ. আরিফুল ইসলামকে (শিক্ষা ও গবেষণা, ৪র্থ বর্ষ) ১ বছর বিশ্ববিদ্যালয় থেকে এবং স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার রাতে এহসান রফিককে মারধর শুরু করে এস এম হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। পরের দিন বুধবারও তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। মারধরের কারণে একটি চোখে মারাত্মকভাবে আঘাত পান এহসান। পরের দিন এক সময় পালিয়ে ওই কক্ষ থেকে বেরিয়ে আসে।

Reneta

ঘটনায় হল প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে এবং তার প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দিতে বলা হয়। জানতে চাইলে তদন্ত কমিটির সমন্বয়ক অধ্যাপক সাব্বীর আহমেদকে একাধিকবার কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এহসান রফিকঢাকা বিশ্ববিদ্যালয়লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালের বিপক্ষে ‘থাকছেন না’ নেইমার

পরবর্তী

জাবি শিক্ষক সমিতিতে ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদে’র জয়

পরবর্তী

জাবি শিক্ষক সমিতিতে ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদে’র জয়

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের দারুণ চার ওভার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT