চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের দারুণ চার ওভার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসএলে যেয়ে দারুণ ছন্দে বোলিং করা অব্যাহত রেখেছেন মোস্তাফিজুর রহমান। খেলে ফেলা তিন ম্যাচেই ধারাবাহিকতা ধরে রাখলেন। সোমবার লাহোরের হয়ে করাচির বিপক্ষে আঁটসাঁট বোলিংয়ের পাশাপাশি নিয়েছেন একটি উইকেটও।

দুবাইয়ে শুরুতে ব্যাট করে করাচি কিংস রবি বোপারার অপরাজিত ফিফটিতে ৭ উইকেটে ১৫৯ রান তোলে। লাহোর কালান্দার্সের হয়ে মোস্তাফিজ ৪ ওভারে এক মেডেনসহ ২২ রানে একটি উইকেট নেন। দারুণ বোলিং করেন ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেয়া নারিনও। ২৫ রানে ২ উইকেট নিয়ে ইয়াসির শাহও বেশ সঙ্গ দিয়েছেন।

মোস্তাফিজ এদিন বল হাতে পান পঞ্চম ওভারে। প্রথম বলেই রানের খাতা খুলতে না পারা বাবর আজমকে সাজঘরে পাঠান মিডলস্টাম্পে ফেলে লেট মুভমেন্ট আদায় করা এক ডেলিভারিতে। ওভারের বাকি পাঁচ বলে কলিন ইনগ্রাম রানের জন্য হাঁসফাস করে একটি সিঙ্গেলও বের করতে পারেননি। ফিজের উইকেট-মেডেন সাফল্য।

পরে সপ্তম ওভারে এসে ৭ রান দেন ফিজ। দ্বিতীয় বলে সিঙ্গেল, পঞ্চম বলে এক চার, শেষ বলে দুই রান নিয়ে ওভার কাটিয়ে দেন বোপারা। টতুর্থ বলে লেগবাই থেকে আসে এক রান।

অধিনায়কের আবারও ফিজের কথা মনে পড়ে ইনিংসের ১৬তম ওভারে এসে। প্রথম বলেই এক রান নেন বোপারা। তৃতীয় বলে ইমাদ ওয়াসিম নেন দুই রান। পঞ্চম বলে চার হাঁকান এই পাকিস্তানি। ষষ্ঠ বলটি ওয়াইড করার পর অতিরিক্ত করতে হওয়া বলটিতে আসে এক রান। ৯ রানের ওভার।

মূর্তিকারিগর

১৮তম ওভারে এসেও দারুণ প্রদর্শনী জারি রাখেন কাটার মাস্টার। দেন ছয় রান। যার দুটি রান আসে ওয়াইড থেকে, ষষ্ঠ বলে যেয়ে পরপর দুটি ওয়াইড করেন। বাকি চার রান আসে সিঙ্গেলে। প্রয়োজনের মুহূর্তে ব্যাটসম্যানকে বড় শট খেলতে দেননি টাইগার তারকা।

পিএসএলে অভিষেকেই দুর্দান্ত বল করেছিলেন মোস্তাফিজ। টাইগারদের তারকা পেসার দ্বিতীয় ম্যাচেও দারুণ করেন। দ্বিতীয় ম্যাচে দল হারার দিনে ২ ওভার বল করার ডাক পেয়েছিলেন, তাতে ১০ রান দিয়ে নিজের ছন্দ ধরে রাখেন। ক্যাচ না পড়লে উইকেটও পেতে পারতেন। প্রথম ম্যাচে ৪ ওভারের কোটা পূরণ করে ২২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। মুলতানের ওই ম্যাচে সর্বোচ্চ স্কোরার শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও পাকিস্তানি ফখর জামানের উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার।

অবশ্য ম্যাচটা জিততে পারেনি লাহোর। করাচি জেতে ২৭ রানে। অধিনায়ক ম্যাককালামের ৪৪ ছাড়া আর কারও বলার মত রান নেই তাড়া করতে নেমে। ফিজ ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।

করাচির উসমান খান ও শহিদ আফ্রিদি ৩টি করে উইকেট নিয়ে জয়ে অবদান রেখেছেন। ২টি উইকেট গেছে মিলসের দখলে। করাচির এটি টানা তৃতীয় জয়, আর লাহোরের টানা তিন হার।

ট্যাগ: পিএসএলমোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবি শিক্ষক সমিতিতে ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদে’র জয়

পরবর্তী

ওবায়দুল কাদেরের মা মারা গেছেন

পরবর্তী

ওবায়দুল কাদেরের মা মারা গেছেন

পবিত্র হজের জন্য মুসল্লিরা মক্কায় জমায়েত, সূর্যোদয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ হাজার টাকা বেশি ধরে এ বছরের হজ প্যাকেজের খসড়া অনুমোদন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT