ফুটবল

রিয়ালের বিপক্ষে ‘থাকছেন না’ নেইমার

রিয়ালের বিপক্ষে ‘থাকছেন না’ নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমারকে ছাড়াই খেলতে হবে পিএসজিকে। এমন খবর দিয়েছে স্কাই স্পোর্টস।

ঘরের মাঠে মার্সেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। ম্যাচের ৭৭তম মিনিটে বউনা সারের কাছ থেকে বল নেয়ার সময় গোড়ালিতে বুটের আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে বাইরে নিতে হয় তাকে।

স্কাই স্পোর্টস তাদের এক খবরে জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল গোটা মৌসুমে হয়তো মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা।

শেষ পর্যন্ত সেই শঙ্কা সত্যি হয়নি। রোববার স্ক্যান শেষে জানা গেছে, পরবর্তী তিন সপ্তাহ নেইমার মাঠে নামতে পারবেন না।

মার্চের ৬ তারিখ চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা-মরার ম্যাচে রিয়ালের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। প্রথম লেগে রোনালদোদের মাঠ থেকে ৩-১ গোলে হেরে আসে দলটি।
মূর্তিকারিগর
পিএসজির চিকিৎসকদের বরাত দিয়ে স্কাই স্পোর্টস দাবি করছে, মার্চের ১৪ তারিখ লিগ-১’এ অ্যাঙ্গারসের বিপক্ষে খেলতে পারবেন নেইমার।

বিষয়:নেইমার জুনিয়র পিএসজি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…