এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষকদের বেতন বা পে-স্কেল অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের জন্য আলাদা ও স্বতন্ত্র পে-স্কেল করার বিষয়টি নিয়ে তার চিন্তা রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের আলাদা স্বাতন্ত্রিক পে-স্কেল করা, নট টু কম্পেয়ার উইথ আদারস। সেটা কম হোক বা বেশি হোক। শিক্ষকদের সঙ্গে কারও তুলনা চলে না। তিনি আরও বলেন, আমার চিন্তা, শিক্ষকদের পে-স্কেল হবে স্বাতন্ত্রিক। ওটা সচিবের সঙ্গেও তুলনা করব না বা একজন এমএলএসের সঙ্গেও তুলনা করব না।
শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, তারা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের আলাদাভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তিনি বলেন, দে আর অর্নামেন্টাল, তারা জাতি গঠন করে। তাদের আলাদা চোখে দেখতে হবে।










