প্রেমের ফাঁদে ফেলে রংপুর কারমাইকেল কলেজের অনার্স পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে নুর মোহাম্মদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রংপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভাগীয় পুলিশ সুপার মজিদ আলী জানান, ‘নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ ঝুনাগাছ চাপানী গ্রামের শফিয়ারের ছেলে নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিলো।
সর্বশেষ কারমাইকেল কলেজের এক ছাত্রীর সঙ্গে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর তাকে ধর্ষণ করে ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ব্যাপারে মেয়েটি নিজে বাদী হয়ে কোতয়ালী থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করলে পিবিআই নুর মোহাম্মদকে গ্রেফতার করে।’
এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, মেমোরি কার্ড উদ্ধার করা হয়।










