চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের ফার্স্ট লেডি পদ তৈরির পরিকল্পনা বাতিল করছেন মাক্রোঁ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
ফ্রান্স-মাক্রোঁ-ফার্স্ট লেডি

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ নিজের স্ত্রী ব্রিজিতের জন্য আনুষ্ঠানিকভাবে ফার্স্ট লেডি পদ তৈরির পরিকল্পনা বাদ দিতে যাচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় মাক্রোঁ বলেছিলেন, প্রেসিডেন্ট হলে তিনি নিজের জীবনসঙ্গিনীর জন্য ‘একটা প্রকৃত অবস্থান’ তৈরি করতে চান। অবশ্য প্রেসিডেন্ট হওয়ার পরও সেই পরিকল্পনা মাথায় রেখেছেন তিনি।

কিন্তু একে ‘স্বজনপ্রীতি’ দাবি করে মাক্রোঁর সিদ্ধান্তের বিরুদ্ধে অনলাইনে একটি পিটিশন গঠন করা হয়, যেখানে প্রায় ২ লাখ ৯০ হাজার সাক্ষর করা হয়। এ কারণেই নিজ পরিকল্পনা থেকে ফরাসি প্রেসিডেন্ট সরে আসতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

ফ্রান্সের গণমাধ্যমগুলো বলছে, ব্রিজিত মাক্রোঁর পদ সামনের দিনগুলোতেই পরিষ্কার হয়ে যাবে। তবে দেশটির সংবিধানে এজন্য কোনো পরিবর্তন আসবে না বলেও নিশ্চিতভাবে জানানো হয়েছে।

ফ্রান্সের সংবিধানে প্রেসিডেন্টের সহধর্মী বা সহধর্মিণীর জন্য কোনো আনুষ্ঠানিক বা দাপ্তরিক পদ বরাদ্দ নেই। তবে তার জন্য সাধারণত এলিসি প্যালেসে একটি অফিস থাকে। সঙ্গে নিযুক্ত থাকে দু’একজন সহকারী এবং নিরাপত্তারক্ষী।

প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চলাকালে গত এপ্রিলে এক টিভি সাক্ষাৎকারে ইমানুয়েল মাক্রোঁ বলেছিলেন, নির্বাচনে জয়ী হলে স্ত্রীর জন্য দেশের ফার্স্ট লেডি পদ এবং তার ভূমিকা তিনি নির্দিষ্ট করে দেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইম্যানুয়েল মাক্রোঁফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT