চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী সুবিধা থাকছে নোকিয়া ৮ মডেলের নতুন স্মার্টফোনে?

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
২:৩৯ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
নোকিয়া ৮

এইচএমডি গ্লোবালের হাত ধরে বাজারে নতুন পথচলা শুরু করেছে নোকিয়া। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসেই বাজারে নতুন একটি স্মার্টফোন আনতে পারে নোকিয়া।

নোকিয়া ৮ মডেলের এই স্মার্টফোনটিতে কী থাকছে তা এখনও নিশ্চিত করে বলা না গেলেও ইতোমধ্যেই বেশ কিছু ফিচার ফাঁস হয়েছে অনলাইনে।

সর্বশেষ স্মার্টফোনটির ফিচার সংবলিত একটি ছবিরও দেখা মিলেছে বাইদু নামের চীনের সার্চ ইঞ্জিনে যেখানে স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরার বিস্তারিত তথ্য রয়েছে।

Banglabid

ছবিতে দেখা গেছে, নোকিয়া ৮ মডেলে থাকছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অর্থাৎ নোকিয়া এই ডিভাইসটিকে সেলফই তোলার জন্য বিশেষভাবে তৈরি করছে। এই সেলফই ক্যামেরায় ৪কে রেজ্যুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে বলেও ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে এর থেকে বেশি কিছু এখনও জানা যায়নি।Nokia 8 Smartphone

এর আগে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী, স্মার্টফোনটির পেছনে থাকতে পারে দুটি রিয়ার ক্যামেরা। আর দুটি ক্যামেরাই হবে ১৩ মেগাপিক্সেলের। বাড়তি ফিচার হিসেবে ক্যামেরায় থাকতে পারে বিশ্বখ্যাত কার্ল জিস লেন্স যা একসময় নোকিয়ার প্রিমিয়াম ডিভাইসগুলোর ক্যামেরায় দেখা যেত।

নোকিয়ার এই ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট। গিকবেঞ্চ নামক ওয়েবসাইটে ইতোমধ্যে ফোনটির আরও কিছু সম্ভাব্য ফিচারের ব্যাপারে জানা গেছে।

Reneta

নোকিয়া ৮

বেঞ্চমার্ক বিষয়ক ওয়েবসাইটটিতে বলা হয়েছে, ৫.৩ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে থাকবে নোকিয়া ৮-এ। এতে প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ যার সাথে থাকবে ৪ জিবি অথবা ৬ জিবি র‍্যাম।

নোকিয়ার এই হাইএন্ড ডিভাইসের মূল্য ৫৮৯ মার্কিন ডলার হতে পারে বলে জানিয়েছে উইন ফিউচার নামের অপর একটি ওয়েবসাইট। তবে শেষ পর্যন্ত স্মার্টফোনটিতে কী ফিচার থাকবে বা এর মূল্য কত হবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোকিয়ানোকিয়া স্মার্টফোননোকিয়া-৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মোটিভেটেড’ তরুণরা একসময় দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল, আর এখন?

পরবর্তী

রংপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পরবর্তী

রংপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ফ্রান্স-মাক্রোঁ-ফার্স্ট লেডি

ফ্রান্সের ফার্স্ট লেডি পদ তৈরির পরিকল্পনা বাতিল করছেন মাক্রোঁ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT