চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেশিনে এটিএম কার্ড না ঢুকিয়েও লেনদেন করা যাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

এখন থেকে এটিএম মেশিনে কার্ড না ঢুকিয়েও অর্থ লেনদেন করা যাবে। অর্থাৎ মেশিনের সামনে এটিএম কার্ড ধরলেই লেনদেন সম্পন্ন হবে। তবে লেনদেনের পরিমাণ দিতে হবে। আধুনিক এই সেবার নাম দেয়া হয়েছে ‘নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি)’।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রন্ত সার্কুলার জারি করে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, কার্ডে লেনদেন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এনএফসি প্রযুক্তি সেবার অনুমোদন দেয়া হয়েছে। এ সেবার মাধ্যেমে কার্ডে অর্থ পরিশোধ করার যন্ত্রের কাছে গিয়ে অর্থ পরিশোধ করা যাবে। সেক্ষেত্রে সোয়াপ বা পিন কোডের প্রয়োজন হবে না।

Banglabid

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর মাধ্যমে কার্ডে লেনদেন দ্রুত সম্পন্ন করা যাবে। গ্রাহককে সময় নিয়ে কার্ড সোয়াপ, পাসওয়ার্ড বসানোর দরকার হবে না।

কয়েকটি বেসরকারি ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এনএফসি প্রযুক্তির অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে শুধু ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৩ হাজার টাকা লেনদেন করা যাবে।

সার্কুলারে বলা হয়েছে, তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে দেশে ইলেকট্রনিক ব্যাংকিং সেবার উপর নির্ভরশীলতা তথা কার্ডভিত্তিক লেনদেন ক্রমান্বয়ে গ্রাহকের কাছে জনপ্রিয় হচ্ছে। এ ব্যবস্থার আরো অগ্রগতির পাশাপাশি গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, নিরাপত্তা, ঝুঁকি হ্রাস ও গ্রাহক সচেতনতা বাড়াতে এনএফসি অনুমোদন দেয়া হয়েছে।

Reneta

এ প্রযুক্তির কার্ডভিত্তিক লেনদেনের জন্য পিন ও ২ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবহারের বাধ্যবাধকতা শিথিল করা হলেও এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে প্রত্যেক লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে। এ ধরনের কার্ডের মাধ্যমে ৩ হাজার টাকার বেশি হলে তা কন্ট্রাক্ট এবং পিন ভিত্তিক হতে হবে। এটিএম মেশিন এবং কার্ড নট প্রেজেন্ট লেনদেনের ক্ষেত্রে এনএফসি প্রযুক্তি প্রযোজ্য হবে না।

এই প্রক্রিয়ায় লেনদেনের নিরাপত্তা জোরদার এবং এর সুশৃঙ্খল ও যথাযথ ব্যবহার নিশ্চিতকরণসহ এ ধরনের কার্ডের মাধ্যমে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণসহ পিন কোডের বাধ্যবাধকতা পুনর্বিবেচনা করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, কেবলমাত্র ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ লেনদেন করতে পারবে। ক্রেডিট কার্ড-ভিত্তিক লেনদেনের সর্বোচ্চ সীমা ৩ হাজার টাকা। এটি দেশের অভ্যন্তরে সব ধরনের মার্চেন্ট অবস্থানে এ প্রযুক্তির মাধ্যমে লেনদেনের জন্য উল্লিখিত নির্ধারিত সীমা প্রযোজ্য হবে।

গ্রাহকের পূর্বানুমতি ছাড়া এনএফসি কার্ডে লেনদেন কার্যকর করা যাবে না। গ্রাহক তার নিজস্ব পছন্দ এনএফসির সীমার নিচের লেনদেন করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকসমূহকে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া এনএফসি প্রযুক্তিযুক্ত কার্ড সম্পর্কে গ্রাহকের নিকট হতে একাধিক উপায়ে তথ্য-অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখতে হবে। গ্রাহকদের যেকোন ধরনের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম কার্ডবাংলাদেশ ব্যাংকলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কন্তে বরখাস্ত, চেলসির নতুন কোচ সারি

পরবর্তী

রাবির স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান স্থগিত

পরবর্তী

রাবির স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান স্থগিত

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে পাশে রয়েছে মালয়েশিয়া’

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT