চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সুব্রত গাইনসুব্রত গাইন
১০:৪০ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৬ জুলাই মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

তিনি বলেন, অনিবার্য কারণবশত নির্দিষ্ট দিনে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। এজন্য আপাতত স্থগিত করা হয়েছে। তবে আমরা শীঘ্রই এ অনুষ্ঠান সম্পন্ন করবো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরবর্তীতে এ অনুষ্ঠানের তারিখ জানিয়ে দিবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিশেষ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়। অনুষদ ভিত্তিক মেধা তালিকার উপর ভিত্তি করে তিন ক্যাটেগরিতে এ পুরস্কার প্রদান করা হবে।

স্নাতক পর্যায়ে ২০১৫ ও ২০১৬ সালে এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০১৪ ও ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ৩২ জন কৃতি শিক্ষার্থীকে অগ্রণী ব্যাংকের অর্থায়নে ‘অগ্রণীব্যাংক’ স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়।

অপরদিকে, চিকিৎসা অনুষদের ২০১৬ ও ২০১৭ সালে প্রথম স্থান অধিকারী দুই শিক্ষার্থীকে ড. এ কে খান স্বর্ণপদক এবং দর্শন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে প্রথম স্থান অধিকারী তিন জনকে ড. মমতাজউদ্দিন স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়।

Reneta

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT