চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফী অসম্ভব জেদি, পেছনে হটার লোক নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অধিনায়কত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড় মাশরাফীরও শেষ দেখে ফেলেছেন অনেকে। সেরা ফর্মে না থাকায় এ পেসারকে ওয়ানডে দলে আর কখনো দেখা যাবে কিনা, সে ব্যাপারে সন্দিহান অনেকেই। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অদূরেই দেখছেন সম্ভাবনা। তার ধারণা, ইতিবাচক জেদকে কাজে লাগিয়ে অন্য পেসারদের চ্যালেঞ্জ জানিয়ে সেরা বোলার হিসেবেই জাতীয় দলে জায়গা করে নিতে পারেন মাশরাফী বিন মোর্ত্তজা।

রোববার মিরপুরে বিসিবির বোর্ড সভা শেষে নতুন অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেন নাজমুল হাসান। সংবাদ সম্মেলনে উঠে আসে সদ্য সাবেক অধিনায়ক হয়ে যাওয়া মাশরাফী প্রসঙ্গ। বিসিবি সভাপতি কথা বলেন খেলোয়াড় মাশরাফীর ভবিষ্যত নিয়েও।

‘প্রত্যেক খেলোয়াড়ের কখনো ফর্ম থাকে, কখনো ফর্ম থাকে না। বয়স ফ্যাক্টর। মাশরাফী খেলার মধ্যে থাকতে চাইলে ওয়েলকাম। কিন্তু অন্য খেলোয়াড়দের মতো তাকেও প্রতিযোগিতা করেই আসতে হবে। আমি নিশ্চিত ও নিজেকে মনে করে না পুরোপুরি ফিট। ও কিন্তু অসম্ভব জেদি। সে পেছনে হটার লোক নয়। যদি মনে করে আমি আবার জাতীয় দলে ঢুকবো, তাহলে অবাক হবো না। কিছুদিন পর দেখবেন সেরা বোলার হিসেবে ঢুকে পড়ছে। আমি আশ্চর্য হবো না।’

Banglabid

বোলার মাশরাফীর ভবিষ্যত প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাজমুল হাসান ফিরে যান অনেক পেছনে। জানান, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের মূল কারিগর মাশরাফীই, ‘এগুলো (পেসার হিসেবে মাশরাফীর সম্ভাবনা) আমাদের পক্ষে বলা কঠিন। মাশরাফীকে এইসবের মধ্যে টানা উচিত না। ২০১৪ সালে যখন ওকে অধিনায়ক করা হয়। তাকে একটা বিশেষ কারণেই করা হয়। সে কিন্তু স্কোয়াডে ছিল না, খেলার মধ্যে ছিল না। স্কোয়াডের বাইরে থেকে একজনকে এনে অধিনায়ক করার একটি বিশেষ কারণ ছিল।’

‘মাশরাফীর উপর একটা আস্থা ছিল, বিশ্বাস ছিল বলেই তাকে বানিয়ে দেয়া হয়েছিল। সে এই দায়িত্বটা দারুণভাবে পালন করেছে। গত ৬ বছরে যত সাফল্য এসেছে, সেটা তাকে ছাড়া কখনোই সম্ভব হতো না। সে তার কাজটা খুব ভালো করেই করেছে।’

বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের নায়ক, দেশসেরা অধিনায়ক মাশরাফী খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন। সীমিত ওভারের সব ঘরোয়া টুর্নামেন্টই খেলবেন শুক্রবার রাতে সাবেক হয়ে যাওয়া ওয়ানডে অধিনায়ক। ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। ফিটনেস-ফর্ম ভালো থাকলে এপ্রিলে পাকিস্তান সফরে একমাত্র ওয়ানডে ম্যাচের দলে থাকলেও থাকতে পারেন নড়াইল এক্সপ্রেস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপনমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অপরাধীকে বাঁচাতে’ রাবির ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি

পরবর্তী

ম্যারাডোনাকে ‘চুমু’ খেয়ে ভাগ্য খুলেছে তেভেজের!

পরবর্তী

ম্যারাডোনাকে ‘চুমু’ খেয়ে ভাগ্য খুলেছে তেভেজের!

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অনেক অদলবদল

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT