চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনাকে ‘চুমু’ খেয়ে ভাগ্য খুলেছে তেভেজের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের আগে ডিয়েগো ম্যারাডোনাকে কার্লোস তেভেজের চুমু খাওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে! কেনো এটা করেছেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে আর্জেন্টাইন সাবেক তারকার দাবি, কিংবদন্তি মহাতারকাকে চুমু খেয়ে ভাগ্য খুলেছে তার!

আর্জেন্টাইন প্রিমিয়েরা ডিভিসন ফুটবলে শনিবার ম্যারাডোনার দল জিমনেসিয়ার মুখোমুখি হয়েছিল কার্লোস তেভেজদের বোকা জুনিয়র্স। ম্যাচ শুরু হওয়ার আগে ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও জাতীয় দলের সাবেক কোচ ম্যারাডোনাকে চুমু খেয়ে বসেন তেভেজ।

‘আমি জানতাম আমার ডিয়েগোকে চুমু খাওয়া উচিত, আমার ভাগ্য এভাবেই খুলবে। কখনো কখনো আপনাকে সৌভাগ্যেরও খোঁজ করতে হবে!’

সাবেক গুরুকে চুমুতে যে কাজ হয়েছে সেটা ম্যাচ শেষেই বোঝা গেছে। ম্যাচের আগে লিগ পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেটের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে ছিল বোকা। আর লিগের ছিল সেটাই শেষ ম্যাচ। জিমনেসিয়ার বিপক্ষে ম্যাচের ৭২ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি এসেছে তেভেজের পা থেকেই। ম্যানচেস্টার ইউনাইটেড ও সিটির সাবেক ফরোয়ার্ডের ২০ গজ দূর থেকে নেয়া শট ঠেকানোর সাধ্য হয়নি জিমনেসিয়া গোলরক্ষকের।

এই জয়ে রিভার প্লেটের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থেকে নিজেদের ৩৪তম লিগ শিরোপা জিতেছে বোকা। একইদিনে অ্যাথলেটিকো তুকুমানের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় কপাল পুড়েছে ৩৬ বারের শিরোপাজয়ী রিভার প্লেটের। ১৭ ম্যাচে ৯ গোল করে বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়েছেন ৩৬ বছর বয়সী তেভেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্লোস তেভেজডিয়েগো ম্যারাডোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মাশরাফী অসম্ভব জেদি, পেছনে হটার লোক নয়’

পরবর্তী

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অনেক অদলবদল

পরবর্তী

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অনেক অদলবদল

করোনা ভাইরাস: লক্ষ্মণ, চিকিৎসা ও সুরক্ষার উপায়

সর্বশেষ

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT