চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অনেক অদলবদল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মাশরাফী আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞার কারণে অনুমিতভাবেই নেই সাকিব। আরও বেশকিছু পরিবর্তন এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে কেন্দ্রীয় চুক্তির ১৬ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। যারা আগামী এক বছর ক্যাটাগরি অনুসারে পাবেন মাসিক বেতন।

প্রথমবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন তরুণ আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। মাশরাফী-সাকিব ছাড়াও বাদ পড়েছেন ইমরুল কায়েস, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।

লাল ও সাদা বলের ক্রিকেটের জন্য দুটি ক্যাটাগরি করা হয়েছে। দুই ধরনের ক্রিকেটের জন্যই চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা হলেন- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।

শুধুমাত্র লাল বল অর্থাৎ, টেস্ট ক্রিকেটের জন্য বিবেচ্য মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন। আর শুধু সাদা বল অর্থাৎ, ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য বিবেচনায় এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও নাঈম শেখ।

আগের বছরই চুক্তি থেকে বাদ পড়া সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ঢুকতে পারেননি নতুন চুক্তিতে। জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা এর বড় কারণ।

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিসিবির কেন্দ্রীয় চুক্তিমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যারাডোনাকে ‘চুমু’ খেয়ে ভাগ্য খুলেছে তেভেজের!

পরবর্তী

করোনা ভাইরাস: লক্ষ্মণ, চিকিৎসা ও সুরক্ষার উপায়

পরবর্তী

করোনা ভাইরাস: লক্ষ্মণ, চিকিৎসা ও সুরক্ষার উপায়

রোনালদোদের লিগ বন্ধের জোর দাবি ইতালির ক্রীড়ামন্ত্রীর

সর্বশেষ

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT