চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপরাধীকে বাঁচাতে’ রাবির ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি

সুব্রত গাইন সুব্রত গাইন
৯:১১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অব্যাহতিপত্রে বিশ্ববিদ্যালয়ের ‘স্বার্থে’ উল্লেখ করা হলেও এই অধ্যাপকের দাবি, একজন অপরাধীকে বাঁচাতে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত এক আদেশপত্রের মাধ্যমে  লায়লা আরজুমান বানুকে অব্যহতির কথা জানানো হয়।

ওই আদেশপত্রে বলা হয়, ‘‘অধ্যাপক লায়লা আরজুমান বানুকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেয়ার সঙ্গে সঙ্গে সেই পদে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।’’

Banglabid

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘রুল জারির পর উপাচার্য স্যার আমাকে বলেছেন, ‘‘আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কাজ করছি। তাই আমাকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে বলেছিলেন। কিন্তু আমি রাজি হইনি। তাই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’’

একজন অপরাধীকে বাঁচানোর জন্য তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারীর সাথে ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি।

Reneta

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলে মামলা করেন সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু।

তবে গত ১৯ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিক্ষক দাবি করেন, ‘তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। ছাত্র উপদেষ্টার (লায়লা আরজুমান বানু) বড় মেয়েকে বিয়ে না করায় তার বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানীর অভিযোগ আনা হয়েছে।’

পরে অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়। সেই শিক্ষককে বহিষ্কারের কিছুদিনের মধ্যেই ছাত্র উপাদেষ্টাকে পদ থেকে অব্যহতি দিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যৌন হয়রানীরাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা থেকে নিজেকে বাঁচাবেন যেভাবে

পরবর্তী

‘মাশরাফী অসম্ভব জেদি, পেছনে হটার লোক নয়’

পরবর্তী

‘মাশরাফী অসম্ভব জেদি, পেছনে হটার লোক নয়’

ম্যারাডোনাকে ‘চুমু’ খেয়ে ভাগ্য খুলেছে তেভেজের!

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT