চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর লড়াইয়ের পরও আবাহনীর প্রথম হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বল হাতে চার উইকেট। ব্যাটে নেমে ২২। দুর্দান্ত ফর্মে থাকা মাশরাফী বিন মোর্ত্তজার এমন লড়াইয়ের পরও ঢাকা প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম হার দেখল আবাহনী লিমিটেড। এদিন টানটান উত্তেজনার ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাশরাফীর দল হেরেছে ৯ রানে।

এই হারের পরও সাত ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। সাত ম্যাচে চার জয় নিয়ে দ্বিতীয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তাদের পয়েন্ট ৯। ছয় ম্যাচে চার জয় পাওয়া রূপগঞ্জ তিন নম্বরে। সাত ম্যাচে তিন জয় নিয়ে সাত নম্বরে প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংক এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আল-আমিন আর জাকির হাসানের ব্যাটে তারা ২৪৬ রানের লড়াইয়ের স্কোর গড়ে। জাকির ৮১ বলে ৬২ করেন। আল-আমিন ৯৮ বলে করেন ৮৪।

Banglabid

তাদের শুরুটা ভালো হতে দেননি মাশরাফী। দুই ওপেনার মেহেদী মারুফ (১৫) এবং মেহরাব হোসেন (০) জুনিয়রকে ফিরিয়ে কাঁপিয়ে দেন। পরে নেন আরও দুই উইকেট। ৯.২ ওভার হাত ঘুরিয়ে ৪১ রান খরচ করেন তিনি। আগের ম্যাচে ২৬ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়েছিলেন। তার আগের ম্যাচে ৫ উইকেট। এই মৌসুমে সাত ম্যাচেই নিলেন ১৯ উইকেট!

মাশরাফীরা জবাব দিতে নেমে ১৭ রান তুলতে তাদের তিন উইকেট হারান। ওপেনার এনামুল হক বিজয় ৯ বলে ৫ রান করেন। আরেক ওপেনার সাইফ হাসান দাঁড়িয়ে যান। ১২৪ বলে ৭৫ রান করে রানআউট হন তিনি। চার হাঁকান পাঁচটি, ছয় একটি।

এরপর শান্ত (৫) আর মোহাম্মদ মিঠুন (০) দ্রুত ফিরে গেলে অধিনায়ক নাসির হোসেন হাল ধরেন। শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৮৮ বলে পাঁচ চার, এক ছয়ে ৬৫ করেন। নাসিরের পর মোসাদ্দেক হোসেন ১০ বলে ১৬ করে বিদায় নেন।

Reneta

এরপর শেষ আশা ছিল মাশরাফী (২২) আর মোহাম্মদ রাকিবকে (২৫) নিয়ে। এই জুটি ভাঙতেই ধীরে ধীরে জয় থেকে দূরে সরে যায় আবাহনী। শেষ পর্যন্ত ৯ রান আগেই থামতে হয় তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীঢাকা প্রিমিয়ার লিগমাশরাফী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

লিটনের সেঞ্চুরির পর রোমাঞ্চ ছড়ানো ‘টাই’

পরবর্তী

পতাকা বৈঠক: সীমান্তে সেনা সমাবেশের ব্যাখ্যা চেয়েছে বিজিবি

পরবর্তী
রোহিঙ্গা

পতাকা বৈঠক: সীমান্তে সেনা সমাবেশের ব্যাখ্যা চেয়েছে বিজিবি

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল হাসনাত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT