চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফিদের অতৃপ্তি ঘোচালেন জাহানারারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ সফররত জিম্বাবুয়ের নারী ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটিতে আট উইকেটের বিশাল জয় পেয়েছে জাহানারা আলমের নেতৃত্বাধীন বাংলাদেশ। তিন উইকেট লাভ করা ম্যাচ সেরা জাহানারার নৈপুণ্যে ৪৯ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা।

জিম্বাবুয়ের ৬ উইকেট হারিয়ে ৬৯ রানের ছুড়ে দেয়া লক্ষ্যে দুই উইকেট হারিয়েই ৭০ রান করে বিশাল জয়ের স্বাদ পায় বাংলাদেশ নারী দল।  মাশরাফি বাহিনী সম্প্রতি জিম্বাবুয়ে দলকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও টি-২০ সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে জিম্বাবুয়ে দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে সফরকারীরা।

শেয়ার্ন মেয়ার্স ২১ এবং প্রিশিয়াস ম্যারেন ১৬ রান ছাড়া জিম্বাবুয়ের আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। জাহানারার তিন উইকেট ছাড়াও বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ এবং রুমানা আহমেদ একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে আয়েশা রহমানের ২৮ রান, শায়লা শারমিনের ২৩ রান এবং রুমানা আহমেদের ১২ রানের সুবাদে মাত্র ১১.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল। দুই উইকেটে ৭০ রান সংগ্রহ করে তারা। জিম্বাবুয়ের প্রিশিয়াস ম্যারেন এবং ক্রিস্টাবেল চেতওয়াজা ১ টি করে উইকেট লাভ করেন।

গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৩৫ রানের জয় পেয়েছিলো বাংলাদেশ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকাকে দেখতে কারাগারে গেলেন পরিবারের সদস্যরা

পরবর্তী

রামপুরায় ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে আহত ৭

পরবর্তী

রামপুরায় ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে আহত ৭

রিটার্ন জমার তারিখ চূড়ান্ত করতে চায় সরকার

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT