মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পৌঁছেছে তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তার স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও নিকট আত্মীয়ের ১৪ জনের একটি প্রতিনিধি দল কারাগারে পৌঁছান।
এর আগে বেলা বারটার দিকে সাকার ধানমণ্ডির বাসা থেকে রওনা হন তারা। সাতটি গাড়িতে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন তারা।






