চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন মোহামেডানের ‘চিতাবাঘ’ মনু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দর্শকরা বলত কালো চিতা। কোচ কখনো বলতেন চিতাবাঘ, কখনো হরিণ। কিন্তু তার আসল নাম মনির হোসেন মনু। শুক্রবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভার সিরোসিসে ভুগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন দীর্ঘদিন মোহামেডানে খেলা এই কিংবদন্তি উইঙ্গার ।

১৯৮৫ সালে প্রথম জাতীয় দলে  সুযোগ পান মনির হোসেন। সাফ গেমসের দলে ছিলেন। এরপর পাকিস্তান যান একটি টুর্নামেন্ট খেলতে। পরে যান নেপাল। দেশের মাটিতে প্রেসিডেন্ট গোল্ড কাপও খেলেন। তখন জাতীয় দলের এত ম্যাচ ছিল না। তার উপর ইনজুরিতে পড়লে সেরে ওঠা ছিল কষ্টকর। তাই মনির হোসেনের ক্যারিয়ার খুব একটা লম্বা হয়নি।

আরামবাগের ৫৯/১ মগার গলিতে তার জন্ম। ১৯৭১ সালের যুদ্ধের আগেই পিতামাতা মারা যান। তখন ছয়-সাত বছর বয়স তার। বাবার নাম মহসিন মোল্লা; মায়ের নাম আম্বিয়া।

গতির জন্যই মনির হোসেন বাংলাদেশ ফুটবলে বেশি পরিচিত। বল লাইনের ওপর রেখে দাগের বাইরে দিয়ে ছুটতেন। এ ছাড়া শুটিং পাওয়ার ভালো ছিল। দূর থেকে শট নিয়ে অনেক গোল করেছেন। বল ছাড়ার দক্ষতাও ছিল দুর্দান্ত।

ক্লাবে খেলার সেই দিনগুলোতেই ঢাকার মাঠে ‘হরিণ’ উপাধি পেয়ে যান। পরে ‘চিতাবাঘ’ বলে ডাকা শুরু করেন কোচ চান। যাকে মনির হোসেন ‘চান ভাই’ বলে ডাকতেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মনির হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬

গোপনে বিয়ে সারলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা?

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৫

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেরত পাঠানো কিছু ব্যক্তিকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভারতের

মে ২২, ২০২৬

রামিসা হত্যা: দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলীর

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT