চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলকের ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের ‍দুই ম্যাচের হতাশা পেছনে ফেলে জ্বলে উঠলেন বোলাররা। তাতে মাঝারি পুঁজি নিয়েও বাংলাদেশ পেল বড় ব্যবধানে জয়। সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১০৫ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে তামিম ইকবালের দল।

টি-টুয়েন্টি সিরিজের মতো ওয়ানডের সব ম্যাচেও টস হার বাংলাদেশের। সিরিজের ফলাফলেও থাকল না ভিন্নতা। জিম্বাবুয়ের কাছে ২-১ এ সিরিজ হার। শেষটায় এলো সান্ত্বনার জয়।

প্রথম দুই ম্যাচে বড় সংগ্রহ নিয়েও হার সঙ্গী হয় বাংলাদেশের। তবে তৃতীয় ম্যাচে কম পুঁজি নিয়েই সহজ জয় পায় সফরকারীরা। যার কৃতিত্ব বোলারদের।

Banglabid

হারারে স্পোর্টস ক্লাব মাঠে নিজেদের ৪০০তম ওয়ানডেতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫৬ রান তোলে  বাংলাদেশ। আক্রমনাত্মক বোলিংয়ের সামনে ৩২.২ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

একশর আগেই প্রতিপক্ষকে অলআউটের আশা জাগিয়েছিল বাংলাদেশ। ৮৩ রানে ৯ উইকেট হারায় স্বাগতিকরা। দশম উইকেট জুটি জয়ের অপেক্ষা দীর্ঘ করে। রিচার্ড এনগ্রাভা ও ভিক্টর নিয়াউচির ৬৮ রানের ‍জুটিতে দেড়শ পেরিয়ে থামে জিম্বাবুয়ে।

৩১ বলে ২৬ রান করা নিয়াউচিকে বোল্ড করে জয় নিশ্চিত করেন মোস্তাফিজুর রহমান। এ বাঁহাতি পেসার নেন চার উইকেট। এনগ্রাভা ২৭ বলে ৩৪ রানে থাকেন অপরাজিত। জিম্বাবুয়ের মিডলঅর্ডার ব্যাটার ক্লাইভ মাতান্দে করেন ২৪ রান।

Reneta

দুটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।  জোড়া শিকারে ওয়ানডে অভিষেক রাঙান ইবাদত। হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

টস হেরে তৃতীয়বারের  মতো ইনিংসের গোড়াপত্তন করা বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় উদ্বোধনী জুটিতে তোলেন ৪১ রান। সেখান থেকে আর ৬ রান যোগ হতেই সাজঘরে ফিরে যান টপঅর্ডারের তিন ব্যাটার।

এনগারাভার করা নবম ওভারের তৃতীয় বলে অফসাইডে বল ঠেলে রান নিতে গিয়েছিলেন বিজয়। অপর প্রান্তের তামিমও অনেকটা পথ দৌড়ে ফেলেন। বল তখন মাধেভেরের হাতে। মাঝপথে থেমে বিজয় আর দৌড়াননি। তামিম ফেরার চেষ্টায় ততক্ষণে অনেক দেরি করে ফেলেছেন। রান আউট হন তামিম। ৩০ বলে ৩ চারে করে যান ১৯ রান।

পরের ওভারে ব্র্যাড ইভান্সের অফ স্টাম্পের বাইরে করা শর্ট বল কাট করেন শান্ত। পয়েন্টে থাকা মাধভেরের হাতে বল জমা পড়ে। শূন্য রানে শান্ত ক্রিজ ছাড়েন। দুই বল পর উইকেট বিলিয়ে আসেন রানের খাতা খুলতে না পারা মুশফিক। ইভান্সের শর্ট বলে করেছিলেন আপার কাট, দৌড়ে দারুণ ক্যাচ নেন এনগারাভা।

চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে ধাক্কা সামলান বিজয়। দারুণ ব্যাটিং করে দিয়েছিলেন সেঞ্চুরির আভাস। ৭১ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে বিজয় শেষে জঙ্গের বলে মাদান্ডের গ্লাভসে ধরা পড়েন।

অতি-ধীরগতির ব্যাটিং করে ৬৯ বলে ৩ চারে ৩৯ রান করে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি এনগারাভার বল কাট করতে গিয়েছিলেন। বল ব্যাটের নিচের কানায় লেগে স্টাম্পে আঘাত হানে।

হাত খুলে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ২৪ বলে ২ চারে ১৪ রান করে সিকান্দার রাজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। তাইজুল ৫ রান করে রানআউট হওয়ার সময় স্কোর ছিল ৭ উইকেটে ২২০ রান।

একপ্রান্তে একাই লড়াই চালিয়ে যান আফিফ। তাকে রেখে রানের খাতা না খুলে মাঠ ছাড়েন হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। বুক চিতিয়ে লড়াই করা আফিফ অপরাজিত থেকে দলকে আড়াইশ রানের গণ্ডি পেরিয়ে নেন।

ষষ্ঠ ব্যাটার হিসেবে মেহেদী হাসান মিরাজ আউট হলে ২৫০ পার হওয়া নিয়েই জেগেছিল শঙ্কা। আফিফ হোসেন ধ্রুবর লড়াইয়ে সেটা পেরোনো গেছে। আফিফের ৮১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৮৫ রানের অপরাজিত ইনিংসে জিম্বাবুয়েকে ২৫৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।

জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ব্র্যাড ইভান্স ও লুক জঙ্গে। একটি করে উইকেট এনগারাভা ও রাজার দখলে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃতীয় ওয়ানডেবাংলাদেশের জয়লিড স্পোর্টসহারারে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখা সকল রাজনৈতিক দলের দায়িত্ব: তথ্যমন্ত্রী

পরবর্তী

পরীকে রাজের অভিনন্দন

পরবর্তী
পরী ও রাজের বিবাহের মুহূর্ত, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীকে রাজের অভিনন্দন

প্রিয় পিৎজা কিভাবে তৈরি হয়, দেখুন এই ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিভাবে এলো পিৎজা ?

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT