চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া খবর সনাক্ত করতে বিজ্ঞানীদের নতুন কৌশল আবিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ভুয়া খবর সনাক্ত এবং এর প্রকাশ বন্ধ করার করার জন্য বেশ কিছু সময় ধরেই ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চেষ্টা করে আসছে। এই চেষ্টারই ফলস্বরূপ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমনই এক ‘ভ্যাকসিন’ বা প্রতিষেধক, যা জনগণকে ভুল সংবাদ থেকে রক্ষা করবে।

ইউনিভার্সিটি অব কেমব্রিজ পরিচালিত এক গবেষণা থেকে বেরিয়ে এসেছে এমন কিছু মনস্তাত্ত্বিক হাতিয়ার, যা তথ্য বিকৃতিকে টার্গেট করে কাজ করে।

গবেষকদের মতে, পাঠকদের আগে থেকে উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্যের ছোট ছোট ‘ডোজ’ দিয়ে রাখলে ভুল তথ্যগুলোকে চিহ্নিত করতে অনলাইন সংস্থাগুলোর পরে সুবিধা হবে।

Banglabid

কেমব্রিজের গবেষণাটির প্রধান গবেষক ড. স্যান্ডার ভ্যান ডার লিনডেন বলেন, ভুল তথ্য ভাইরাসের মতোই খুব দ্রত মাথায় গেঁথে যায়, ছড়িয়ে পড়ে এবং ডালপালা মেলতে থাকে। “আমাদের উদ্দেশ্য হলো অবধারণযোগ্য কিছু সাজানো তথ্য পাঠককে দেয়া, যা তাদের মধ্যে ভুল তথ্য সম্পর্কে এক ধরণের সতর্কতা তৈরি করবে। যেন পরবর্তী সময়ে সে ধরণের তথ্য পেলে তারা সাথে সাথে তা গ্রহণ না করে ফেলে।”

গ্লোবাল চ্যালেঞ্জেস  জার্নালে প্রকাশিত গবেষণাটির জন্য ২ হাজারের বেশি আমেরিকান নাগরিকের সামনে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে দু’ধরণের বক্তব্য উপস্থাপন করা হয়।

গবেষকরা দেখেন, একটার পর একটা সামনে আনার ফলে পাঠকের ওপর থাকা সুপ্রতিষ্ঠিত তথ্যের প্রভাব কমে গিয়ে ভুল দাবিগুলোই তাদের মাথায় ঘাঁটি গড়তে থাকে। কিন্তু ঠিক তথ্যকে ভুল তথ্যের সঙ্গে মিলিয়ে সতর্কতা রূপে উপস্থাপন করলে ভুল খবরটি তুলনামূলক কম পাত্তা পায়।

Reneta

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও নির্বাচনের সময় নানা রকম ভুয়া খবরে ভরে গিয়েছিল সামাজিক মাধ্যমগুলো। বহু ওয়েবসাইটও সামনে এসেছিল ভুল সংবাদ নিয়ে। তখনই ভুল সংবাদ সনাক্ত করা, মানুষকে চেনানো ও সেগুলোর প্রচার ঠেকানোর জন্য বেশি সোচ্চার হয়ে ওঠে টেক জায়ান্টগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটফেসবুকভুল সংবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুনামগঞ্জে বাল্যবিয়েকে লাখো কিশোরীর লালকার্ড

পরবর্তী

নায়করাজের জন্মদিনে ববিতার বিশেষ সাক্ষাৎকার

পরবর্তী

নায়করাজের জন্মদিনে ববিতার বিশেষ সাক্ষাৎকার

নায়ক-নায়িকার ছোঁয়া: রাজ্জাকের চোখে সেকাল-একাল

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT