নারী

সুনামগঞ্জে বাল্যবিয়েকে লাখো কিশোরীর লালকার্ড

সুনামগঞ্জে বাল্যবিয়েকে লাখো কিশোরীর লালকার্ড

লাখো কন্ঠে বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে লালকার্ড দেখিয়েছে সুনামগঞ্জের কিশোরীরা। জেলার বিভিন্ন এলাকা থেকে একযোগে ১ লাখ ১৪ হাজার শিক্ষার্থী বাল্যবিয়েকে না বলে।

এর আগে পৃথিবীর আর কোথায় এমন ব্যতিক্রমী আয়োজন হয়নি বলে গিনেস বুকে নাম উঠতে পারে সুনামগঞ্জের মেয়েদের।

সোমবার স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে বিশাল এ আয়োজনে দুপুর ১২.২৫ মিনিটে জেলার বিভিন্ন এলাকা থেকে আসে ১ লাখ ১৪ হাজার ৩২৪ জন কিশোরী।

গত বছরের মাঝামাঝি সময়ে সুনামগঞ্জ জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করতে কাজ শুরু হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও জেলার ১১টি উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়।

এ ধারাবাহিকতায় এদিন আনুষ্ঠানিক আয়োজনে সুনামগঞ্জ জেলাকে যৌন হয়রানি ও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়।

উদ্যোক্তারা বলছেন, দেশকে বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্ত করতে এমন আয়োজন প্রত্যেক জেলার জন্য হতে পারে অনুকরণীয়।

একেএম মহিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত

বিষয়:বাল্য বিবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…