চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিলিয়ার্স-হেলস ঝড়ে সাকিবদের হারালেন মাশরাফীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একদিকে মাশরাফী, অন্যদিকে সাকিব। দুদলই দেশি-বিদেশি তারকায় ঠাসা। হাই-ভোল্টেজ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৮৭ রানের বড় লক্ষ্য হেসেখেলেই টপকে গেল রংপুর রাইডার্স। সহজ জয়ের কারিগর সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স, আর সেঞ্চুরির কাছে পৌঁছানো অ্যালক্স হেলস।

সোমবার শুরুতে ব্যাট করে রনি তালুকদারের ফিফটিতে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ গড়ে সাকিব আল হাসানের ঢাকা। জবাবে ১০ বল আর ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে মাশরাফীর রংপুর।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বড় লক্ষ্যের পেছনে ছুটতে নেমে আন্দ্রে রাসেলের জোড়া আঘাতে ৫ রানেই ক্রিস গেইল (১) ও ইনফর্ম রাইলি রুশোকে (০) হারিয়ে বিপদে পড়েছিল রাউডার্সরা। সেখান থেকে ১৮৪ রানের রেকর্ড জুটি গড়ে আর কোনো উইকেটই হারাতে দেননি এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলস।

Banglabid

এবারের আসরের পঞ্চম আর নিজের প্রথম শতক তুলে নিতে সউথ আফ্রিকান সাবেক ডি ভিলিয়ার্স খরচ করেছেন মাত্র ৫০ বল। শেষ পর্যন্ত ঠিক ১০০ রানে অপরাজিত থাকার সময় তার নামের পাশে ৮ চার ও ৬ ছক্কার মার।

ভিলিয়ার্সের রেকর্ড জুটির সঙ্গী হেলস সেখানে অপরাজিত থাকেন ৮৫ রানে। ৮ চার ও ৩ ছক্কায় সাজানো তার ৫৩ বলের ইনিংসটি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে এসে ৩৫ রানের উদ্বোধনী জুটি পায় ঢাকা। একটি করে চার-ছয়ে ১৮ বলে ১৭ করে হযরতউল্লাহ জাজাই সাজঘরে হাঁটা দেয়ার পর বেশিক্ষণ টেকেননি সুনিল নারিনও। ৩ চার ও ২ ছয়ে ১৯ বলে ২৮ রানের সংগ্রহ তার।

Reneta

অধিনায়ক সাকিব ও রনি তালুকদার এরপরই দারুণ এক জুটি গড়েন। দুজনে বিচ্ছিন্ন হন ৫৪ রান যোগ করে। সাকিবের বিদায়ে থামে জুটিযাত্রা। ৪ চারে ১২ বলে ২৫ করে সাজঘরে হাঁটা দেন টাইগারদের তারকা অলরাউন্ডার।

ঝড় তোলার ক্ষমতা রাখা আন্দ্রে রাসেল এরপর ৮ বলে ১৪ করে ফেরেন। খানিক বাদেই ফেরেন রনি তালুকদারও। তার ফিফটির ইনিংসটি ৩২ বলে ৫২ রানের, ৬ চার ও এক ছক্কায় সাজানো।

শেষদিকে কাইরেন পোলার্ড ৫ চার ও এক ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৭ রানের অবদান রাখলে বড় লক্ষ্যই পায় ঢাকা।

রংপুরে হয়ে ২ উইকেট নিয়ে সেরা ফরহাদ রেজা। মাশরাফী ৪ ওভারে ৩০ রান খরচায় নিয়েছেন ১ উইকেট।

এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল রংপুর। আর এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে চারে থাকল ঢাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বইও পড়তে হবে: সিমিন হোসেন

পরবর্তী

ইউএস-বাংলা ট্র্যাজেডির কারণ পাইলটের ধূমপান: নেপাল

পরবর্তী

ইউএস-বাংলা ট্র্যাজেডির কারণ পাইলটের ধূমপান: নেপাল

‘ছোট্ট ভুলেও’ শেষ হয়ে যেতে পারে সাব্বিরের ক্যারিয়ার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT