চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বইও পড়তে হবে: সিমিন হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
গাজীপুর, জনপদ, শিক্ষা
A A

নিজেকে বিকশিত করতে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বইও পড়তে হবে বলে মন্তব্য করে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন, বই পড়েই আলোকিত মানুষ হওয়া সম্ভব।

সোমবার কাপাসিয়া উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বছরব্যাপী স্কুলভিত্তিক বইপড়া কর্মসূচির পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ঘনিষ্ঠবন্ধু মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট ও রাষ্ট্রদূত জমিরউদ্দন আহমেদের স্মৃতির স্মরণে।

রিমি বলেন, বইয়ের মাধ্যমে মানুষ তাদের প্রসারিত দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজকে আলোকিত করতে পারে। দেশের উন্নয়নে নানা ক্ষেত্রে অবদান রাখতে পারে। তাইতো পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়তে হবে। এতেই নিজেকে বিকশিত করা সম্ভব।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তোলে। তোমরা যত বেশি বই পড়বে, তত ঐশ্বর্যবান হবে। সে ঐশ্বর্যবান জীবন দিয়ে তোমরা যে বাংলাদেশ গড়বে, তা যেন সুন্দর হয়।

২০১৭ সাল থেকে তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ার ১১ টি ইউনিয়নের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বই পড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে। আলোকিত মানুষ গড়াই এই ফাউন্ডেশনের লক্ষ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিমিন হোসেন রিমিসেমি লিডসোহেল তাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT