১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নেপালের তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে পাইলটের ধূমপানের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বলেছে, নেপালে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যথাযথ মনিটরের অভাবেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনা ঘটে।
পাইলট মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং তিনি কয়েকটি ভুলও করেছেন। তবে, সেই ভুল এয়ার ট্রাফিক কন্ট্রোল শুধরে দিতে পারতো বলে দাবি সিভিল এভিয়েশনের।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আরও দাবি, নেপাল তদন্ত কমিশনের রিপোর্টে কোনো মিথ্যাচার নেই; তবে ত্রিভুবন এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোলের দায় এড়িয়ে যাওয়া হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







