চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ী সংবাদ সম্মেলনে যা জানালেন বিদায়ী সিইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

২০১২ সালের ৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতার প্রমাণ রেখেছে বলে দাবি করেছেন বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। এর প্রেক্ষাপট হিসেবে ২০১২ সালের শেষ ও ২০১৩ সালের শুরুর দিকের অনুষ্ঠিত ছয়টি সিটি করপোরেশন নির্বাচনের উদাহরণ তুলে ধরেন তিনি।

শেষ কার্যদিবসে, বিদায়ী সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের কার্যালয়ে তিনি একথা বলেন।

তিনি দাবি করেন: অনেক রাজনৈতিক দল ওই সময়ে নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও; পরবর্তীতে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে আমাদের কাজের এবং নিরপেক্ষতার প্রসংশা করেন। যদিও রাজনৈতিক কারণে মিডিয়ার কাছে আমাদের বিরুদ্ধাচরণ করতে হচ্ছে, বলে তার সেসময়ে দুঃখ প্রকাশ করেছিলেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে তিনি বলে: যখন দেশ ও বিদেশের বিভিন্ন পক্ষের চেষ্টা সত্বেও সকল রাজনৈতিক দলকে নির্বাচনে আনা সম্ভব হলো না, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন অনুষ্ঠানের বিকল্প আমাদের সামনে ছিলো না। তাই, যারা তখন নির্বাচনে এসেছেন-তাদের নিয়েই আমরা নির্বাচন করেছি।

তা না হলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো। নির্বাচনের আগের রাতে কি হয়েছিলো আপনারা জানেন। তারপরও নির্বাচনস কমিশন অসীম সাহসীকতার সঙ্গে সকলে ভোট গ্রহণ করেছে। আমরা আমাদের ৩ জন্য কর্মকর্তাকে হারিয়েছি ওই দিন।

তার অধিনে অনুষ্ঠিত শেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন কমিশেনের নিপেক্ষতার কথা তুলে ধরে বলেন,‘‘ এই নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়েছে। যা দেশে বিদেশে প্রসংশা কুড়িয়েছে।’’

এছাড়া তিনি গত পাঁচ বছরে নির্বাচন কমিশনে বিভিন্ন কার্যক্রমের চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এর মধ্যে ভোটার তালিকা হাল নাগাদ, স্মার্ট কার্ড তৈরি এবং উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশেনে কার্যক্রম ছড়িয়ে দেওয়া উল্লেখযোগ্য।

এর আগে, ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি সাবেক সচিব কাজী রকিবউদ্দীন আহমদকে প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক সচিব মোহাম্মদ আবদুল মোবারক, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী ও সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহ নেওয়াজকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লু রহমান।

এর মধ্যে প্রথম চারজন ৯ ফেব্রুয়ারি ইসিতে যোগদান করলেও নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ ১৫ ফেব্রুয়ারি যোগ দেন। পাঁচ সদস্যর এই কমিশন নিজেদের মেয়াদে সাড়ে ৭ হাজারের অধিক নির্বাচন পরিচালনা করেছে।

এই কমিশনের অধীনে ২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করেন। পরের বছর অনুষ্ঠিত রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুর সিটির নির্বাচনে জয় পান বিএনপি সমর্থিত প্রার্থীরা। সবকটি নির্বাচনই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।

তবে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনায় পড়ে কমিশন। এ নির্বাচনে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি। অবশ্য, এই কমিশনের অধীনে সর্বশেষ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভিডিও রিপোর্ট দেখতে নিচে ক্লিক করুন:

ট্যাগ: নির্বাচন কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিশোর-কিশোরীদের ঘুড়ি ওড়ানো নিয়ে সিনেমা ‘ঘুড়ি’

পরবর্তী

তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে বাংলাদেশ রোল মডেল: জাতিসংঘ কর্মকর্তা

পরবর্তী

তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে বাংলাদেশ রোল মডেল: জাতিসংঘ কর্মকর্তা

৫০০ সদস্য নিয়ে ফ্যামিলি ফটো!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT