চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
প্রবাসী

ঈদ-উল-আজহাকে সামনে রেখে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের আয় বা রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। সদ্য সমাপ্ত জুলাই মাসে প্রবাসীরা ১৫৯ কোটি ৭৬ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২০ শতাংশ বেশি। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৯ কোটি ৭৬ লাখ ডলার। যা আগের মাস জুনে ছিল ১৩৬ কোটি ৮২ লাখ ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে ২২ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে বেশি এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, সামনে কোরবানি ঈদ। এছাড়া বাংলাদেশ ব্যাংক হুন্ডি প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ঈদে মানুষের বাড়তি খরচ হয়। অনেকে কোরবানির পশু কিনবে তাই বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে হুন্ডিতে রেমিট্যান্স আসা কমেছে। এসব কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এ ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ২৮ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ৭৭ লাখ, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ এবং বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৩৩ লাখ ডলার।

একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩০ কোটি ৭৭ লাখ ডলার। রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এ ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৬ কোটি ৭১ লাখ ডলার। এ ছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ১২ লাখ ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৯ লাখ ডলার এসেছে।

রেমিট্যান্সের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, সদ্য সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার। এ ছাড়া ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ছিল ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার। সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরের ১ হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের (২০১৯-২০২০) বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘোষণা করেছিলেন রেমিট্যান্সের উপর প্রণোদনা দেয়া হবে। সে অনুযায়ী সম্প্রতি তিনি বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার।

অর্থাৎ কেউ ১০০ টাকা দেশে পাঠালে তিনি ১০২ টাকা পাবেন। গত ১ জুলাই থেকে এই প্রণোদনা কার্যকর হয়েছে।

ট্যাগ: ইসলামী ব্যাংকঈদ-উল আযহাবাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

পরবর্তী

মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্রে বার্সা

পরবর্তী

মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্রে বার্সা

কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তানের হুঁশিয়ারি

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT