চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণিল বই উৎসবের অপেক্ষায় চার কোটি মুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
বই উৎসব।

বই উৎসব।

সোমবার উদযাপন করা হবে ২০১৮ শিক্ষাবর্ষের বই উৎসব। উৎসবমুখর পরিবেশে সারাদেশে চার কোটি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যবই বিতরণ করা হবে।

এরমধ্যে শুধু প্রাথমিকের (প্রাক-প্রাথমিকসহ) শিক্ষার্থীর সংখ্যা দুই কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯৩ জন। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৪৮০টি বই মুদ্রণ করা হয়েছে। আর প্রাক-প্রাথমিকের জন্য ৩৪ লাখ ১১ হাজার ৮২৪টি বই আমার বই এবং সমান সংখ্যক অনুশীলন খাতা মুদ্রণ করা হয়েছে।

এছাড়া প্রাথমিক পর্যায়ে ৫টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ভাষায় (চাকমা, মারমা, গারা, ত্রিপুরা, সাদরি) প্রাক-প্রাথমিকের জন্য ৩৪ হাজার ৬৪২টি বই ও সমান সংখ্যক অনুশীলন খাতা এবং প্রথম শ্রেণির জন্য ৭৯ হাজার ৯৯২টি বই মুদ্রণ করা হয়েছে।

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর বই মোট ২৪টি জেলায় বিতরণ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বই বিতরণ শাখা সূত্রে জানা গেছে।

শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এ নিয়ে টানা নবমবারের মত সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে।

এ বছরও পৃথকভাবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করবে।

এনসিটিবির আয়োজনে ১ জানুয়ারি সকালে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাধ্যমিক স্তরের বই উৎসবের উদ্বোধন করবেন। এই উৎসবে রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেবেন।

১ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক স্তরের বই উৎসবের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

ঢাকায় কেন্দ্রীয় উৎসব হলেও বছরের প্রথম দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মধ্য দিয়ে বই বিতরণ করা হয়। সেসব উৎসবে স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন।

ট্যাগ: বই উৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে আশা দিয়ে আফগানিস্তানের কোচ সিমন্স

পরবর্তী

২০১৮ যেন না হয় নতুন উৎকণ্ঠার বছর

পরবর্তী
ফুলের দোকানে ক্রেতারা ফুল দেখছেন ও কেনাকাটা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ যেন না হয় নতুন উৎকণ্ঠার বছর

বাংলাদেশি পুরুষের ছবি, তিনি হালকা নীল শার্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিপনচন্দ্র মল্লিকের গল্পগ্রন্থ ‘অন্ধপাখির চোখে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT