রিপনচন্দ্র মল্লিকের গল্পগ্রন্থ ‘অন্ধপাখির চোখে’

রিপনচন্দ্র মল্লিকের গল্পগ্রন্থ ‘অন্ধপাখির চোখে’ সম্পর্কিত ছবি, একজন বাংলাদেশি পুরুষের ছবি, তিনি হালকা নীল শার্ট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে দেশ পাবলিকেশন্স থেকে আসছে রিপনচন্দ্র মল্লিকের গল্পগ্রন্থ ‘অন্ধপাখির চোখে’।
৭টি গল্প নিয়ে প্রকাশিতব্য বইয়ের সবগুলো গল্প পাঠক দারুণভাবে গ্রহণ করবে বলে মনে করেন লেখক রিপনচন্দ্র। তিনি বলেন, ‘ পাঠকরা আমার গল্প দৈনিক পত্রিকার সাহিত্য পাতা এবং অনলাইন পোর্টালে নিয়মিতই পড়েছেন। কিছু ভালো মানের গল্প লেখার চেষ্টা করেছি। খুব যত্ন করে, সময় গিয়ে গল্পগুলো লিখেছি। আশাকরি পাঠক আনন্দ পাবেন। গল্প পড়ে হতাশ হবেন না।’
তিনি জানান, ‘অন্ধপাখির চোখে’ গল্পগুলো হলো- কালোদাগ, রঙিলা পুতুলের গন্ধ, মাটির হৃৎপিণ্ড, চাঁদের আলোয় কচুরি ফুলের ভেসে যাওয়া, অন্ধপাখির চোখে, আগুনের ক্রোধ ও গুজবের দিনে।
দেশ পাবলিকেশন্সর পক্ষ থেকে হিরণ্ময় হিমাংশু বলেন, রিপনচন্দ্র মল্লিক খুবই প্রতিশ্রুতিশীল সিরিয়াস ধারার গল্পকার। তিনি খুব কম লেখেন এবং সময়কে ধারণ করে গতানুগতিক গল্পের চেয়ে ভিন্ন ধরনের গল্প লেখেন। তিনি লেখায় মুক্তিযুদ্ধের চেতনাকে খুবই শক্তিশালী ভাষায় তার গল্পে ফুটিয়ে তোলেন।’
হিরণ্ময় হিমাংশু আরও বলেন, ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’, ‘সুনীল সাহিত্য পুরস্কার’ ও ‘মাত্রা সাহিত্য সম্মাননা’ লেখককে আরও মনযোগী করেছে লেখালেখিতে। বইমেলার প্রথম দিন থেকেই দেশ পাবলিকেশন্সের স্টলে রিপনচন্দ্র মল্লিকের নতুন গল্পগ্রন্থ ‘অন্ধপাখির চোখে’ পাওয়া যাবে।



