চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল বিশ্বকে দ্বিতীয়বার কাঁদালেন সালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এমিলিয়ানো সালাকে নিয়ে যখন ইংলিশ চ্যানেলে নিখোঁজ হয়ে গেল বহনকারী পাইপার মালিবু বিমানটি, তখনও সবার মনে ক্ষীণ আশাটুকু ছিলই, বেঁচেও তো থাকতে পারেন ২৯ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার! চোখে অশ্রু নিয়ে সবার কামনা ছিল একটাই- ‘ফিরে এসো সালা।’

‘সালা বেঁচে আছেন, সালা ফিরতে পারেন’ -এমন সম্ভাবনাকে বুকে নিয়ে টানা ১৫ দিন উদ্ধারকাজ চালিয়ে গেছেন অভিযানকারীরা। কয়েকবার বন্ধ হতে গিয়েও অভিযান বন্ধ হতে দেননি সালার স্বজন, বন্ধু-বান্ধবরা। অভিযান চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন লিওনেল মেসি, ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিরাও। তখন একটাই সম্ভাবনা, পৃথিবীতে ‘অলৌকিক’ বলে একটা শব্দ তো আছে।

না, কোনো অলৌকিক কিছু ঘটেনি সালার জীবনে। সবার কামনা, প্রার্থনাকে দূরে ঠেলে অবশেষে জানা গেল এমিলিয়ানো সালার পরিণতি। কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে ঘোষণা করেছে, বিধ্বস্ত বিমানে পাওয়া নিহত ব্যক্তির দেহাবশেষটি নিখোঁজ ফুটবলার সালাহর।

Banglabid

ফ্রান্সের ক্লাব নঁতের হয়ে চার মৌসুম খেলা ২৮ বছরের এমিলিয়ানো সালা সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে খেলতে চুক্তিবদ্ধ হন। সেজন্য নঁতে থেকে ওই প্লেনে চেপে গত ২১ জানুয়ারি সন্ধ্যায় ওয়েলসের রাজধানী কার্ডিফের উদ্দেশে উড়াল দেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রায় ৫ হাজার ফুট উচ্চতা দিয়ে গার্নসি (ফ্রান্স উপকূলবর্তী একটি দ্বীপ) অতিক্রম করার সময় প্লেনটি নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।

সালার দেহ মিললেও এখনো খোঁজ মেলেনি তার বহনকারী বিমানের পাইলট ডেভিড ইবোটসনের। তার দেহাবশেষ খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে নিখোঁজ পাইলটের পরিবারকে আশ্বাস করেছে উদ্ধারাভিযান পরিচালনাকারীরা।

সালার দেহাবশেষ মেলার পর আবারও মাতম শুরু হয়েছে ফুটবল বিশ্বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তারকা ফুটবলাররা।

Reneta

ইনস্টাগ্রামে ম্যারাডোনা লিখেছেন, ‘দুঃখের এই খবরে আমি খুব মর্মাহত। তুমি আমাদের মাঝে আশার আলো জ্বালিয়ে রেখেছিলে এমিলিয়ানো।’

আর্জেন্টিনার আরেক কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা লিখেছেন, ‘কী কঠিন, কষ্টের সংবাদ। শান্তিতে ঘুমাও যোদ্ধা।’

সালার কষ্টে ব্যথিত আর্জেন্টাইন প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রিও। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি, ‘কষ্টের খবর। আমরা আপনাদের সঙ্গে আছি।’

উদ্ধারাভিযানে অর্থ দান করেছিলেন পিএসএজি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। সালার নিহতের খবরে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও সালা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএমিলিয়ানো সালালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে ৩ সেনা সদস্য নিহত

পরবর্তী

মাইলস্টোন কলেজে র‌্যাগিংয়ের ভিডিও ভাইরাল

পরবর্তী

মাইলস্টোন কলেজে র‌্যাগিংয়ের ভিডিও ভাইরাল

আলোর পথযাত্রী হয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০ বছর

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT