চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোন কলেজে র‌্যাগিংয়ের ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি র‌্যাগিংয়ের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে এখনো তারা অবগত নন।

শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের টাইমলাইনে ঘুরছিল র‌্যাগিংয়ের ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি।

সেখানে দেখা যায়, মাইলস্টোন কলেজের দ্বিতীয় বর্ষের বেশকজন (আট থেকে দশজন)শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র‌্যাগ দিচ্ছে, প্রথমে ওই প্রথম বর্ষের শিক্ষার্থীকে শ্রেণিকক্ষের দরজা লাগিয়ে দিতে বলা হয়। তারপর র‌্যাগিং করা কেউ কেউ বলে উঠে ‘ভিডিও কর’।

প্রথম বর্ষের ওই শিক্ষার্থী সরি বলার পরও র‌্যাগ দেওয়া শিক্ষার্থীদের একজন প্রথমে গালে থাপ্পড় দেয়।এরপর উপর্যপুরি কিল আর ঘুষি চলতে থাকে, শিক্ষার্থীটি বার বার ভুল স্বীকার করাও পরও তাকে মারা হয় এক পর্যায়ে সে কান্নাও করে দেয়।

পরে ওই শিক্ষার্থীকে কানে ধরিয়ে উঠবস করানো হয় এবং আবার কিল ঘুষি দেওয়া হয়। ভিডিওর শেষদিকে দেখা যায় র‌্যাগ দেওয়া শিক্ষার্থী ওই শ্রেণিকক্ষ থেকে ওই শিক্ষার্থীকে বের করে দেয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ওয়েব সাইটের দেওয়া মুঠোফোন নম্বরে ফোন দেওয়া হলে তা কেউ রিসিভ করে নি।

Reneta

এক পর্যায়ে অপর একটি নম্বরে ফোন দেওয়া হলে প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রিপারেটরি স্কুলের প্রিন্সিপাল মো. আশরাফ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, বিষয়টি এখনো তাদের দৃষ্টিতে আসে নি, যেহেতু শুক্রবার স্কুল বন্ধ তাই এ বিষয়ে সিদ্ধান্ত বা কারা এ র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত তা তিনি বলতে পারে নি।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা বলছে বিষয়টি অনেক লজ্জার।

নাজিম আল শমষের নামের এক সাবেক শিক্ষার্থী বলেন, আমাদের কলেজে এ ধরণের কোনো র‌্যাগিং আগে ছিল না, বিষয়টি নতুন যুক্ত হয়েছে। র‌্যাগিংয়ের নামে এমন নির্যাতন অবিলম্বে বন্ধ করা উচিত। এসব বিষয়টি কলেজ কর্তৃপক্ষের ভাবার সময় হয়েছে। এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে পরে কেউ আর এমনটা করতে পারবে না।

কলেজের আরেক শিক্ষার্থী বলেন, এখন যারা প্রথমবর্ষে এখানে অধ্যায়নরত তারা ইতিমধ্যে ছয়মাস পার করে ফেলেছে। এতোদিন পর কেন র‌্যাগিং বিড়ম্বনায় পড়তে হবে শিক্ষার্থীদের?

তবে কয়েকজন শিক্ষার্থী চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, র‌্যাগিংয়ের ভিডিওটি সম্পূর্ণ একটা অভিনয়। ফেসবুকে বিষয়টি দিয়ে মানুষদের বিভ্রান্ত করা হচ্ছে।

গত শনিবার (২ জানুয়ারি) গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

এরপর গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় থেকে তাদের আজীবনের জন্য বহিষ্কার করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজীবন বহিষ্কার হওয়া ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‍্যাগিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপের অঙ্গীকার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় সীমা ৩১ ডিসেম্বর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT