জনপদ

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে ৩ সেনা সদস্য নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে ৩ সেনা সদস্য নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্নচরে সেনাবাহিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ সৈনিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৮ জন।

নিহতরা সেনাবাহিনীর সদস্যরা হলেন-২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়ন সিলেটের সৈনিক মামুন, ফয়েজ ও ফিরোজ। স্থানীয় পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার বিকেল ৩টায় কুমিল্লা সেনানিবাস থেকে হাতিয়ার স্বর্ণদ্বীপ যাওয়ার পথে এ হতাহতের ঘটনা ঘটে।

চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, পথে সুবর্ণচরের তোতার বাজারের দক্ষিণে সেনাবাহিনীর অন্য একটি গাড়িকে ওভারকেট করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মামুন ও ফয়েজ নামে দুই সৈনিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ফিরোজ নামে আরো এক সৈনিকের মৃত্যু হয়।

খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনায় আহত সেনা সদস্যদের উদ্ধার করে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…