চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়’ জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের আরেকটি সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের পঞ্চম উইকেট জুটি ভাঙল অবশেষে। মাহমুদউল্লাহ রিয়াদ সাজঘরে ফিরে গেলেন ৩৩ রান করে। ১৬৮ রানের মাথায় বাংলাদেশ হারিয়েছে পঞ্চম উইকেট। তার কিছুপরই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস।

সেঞ্চুরি করা লিটনের সঙ্গে জুটি বেধেছেন আফিফ হোসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান। লিটন ১০১ ও আফিফ ১৩ রানে ব্যাট করছেন।

লিটন শতক ছুঁয়েছেন ১১০ বলে, তখন নামের পাশে ৮ চার। সিঙ্গেল নিয়ে তিনঅঙ্কে পা রাখেন। ক্যারিয়ারের চতুর্থ, আর ‘প্রিয়’ জিম্বাবুয়ের বিপক্ষেই তার তিনটি সেঞ্চুরি হল টাইগার ওপেনারের।

Banglabid

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানে প্রথমসারির চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। লিটন ও মাহমুদউল্লাহ প্রতিরোধ গড়ে নিয়ে এসেছেন ভালো অবস্থানে। জুটিটা আরেকটু দীর্ঘ হলে দারুণ হতো।

রানের খাতা খোলার আগেই আউট হন তামিম ইকবাল। ওপেনিং পার্টনারের পর একে একে লিটন দেখেছেন সাকিব আল হাসান (১৯), মোহাম্মদ মিঠুন (১৯) ও মোসাদ্দেক হোসেনকে (৫) সাজঘরে ফিরে যেতে।

মাহমুদউল্লাহ লিটনকে সঙ্গ দিয়েছেন অনেকক্ষণ। খেলেছেন ৫২ বল, বাংলাদেশ ইনিংসের একমাত্র ছক্কাটি এসেছে সাইলেন্ট কিলারের ব্যাটেই। তবে কোনো চার মারতে পারেননি তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমোস্তাফিজলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিটনের ব্যাটে টাইগারদের প্রতিরোধ

পরবর্তী

ভারতীয় নির্মাতা গৌতম বেনেগালের অকাল প্রয়াণ 

পরবর্তী

ভারতীয় নির্মাতা গৌতম বেনেগালের অকাল প্রয়াণ 

লিটনের সেঞ্চুরির পর আফিফ-ঝড়

সর্বশেষ

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT