বিনোদন

ভারতীয় নির্মাতা গৌতম বেনেগালের অকাল প্রয়াণ

প্রয়াত নির্মাতা গৌতম বেনেগালের ছবি, বাংলা সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত ভারতীয় নির্মাতা গৌতম বেনেগালের ছবি, তিনি চলচ্চিত্রে তার অবদান জন্য পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ভারতের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক গৌতম বেনেগাল। তিনি ছিলেন একাধারে লেখক ও কার্টুনিস্ট। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গৌতম বেনেগালের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান তার বন্ধু ও শিল্পী কাইজাদ কোটওয়াল। তিনি লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গৌতম বেনেগাল আর নেই! গতকালই ওর সঙ্গে মেসেজে কত কথা হল। ভারতীয় শিল্পী,বুদ্ধিজীবীদের জগতে একটা ইন্দ্রপতন… এখনও আমি বিশ্বাস করতে পারছি না’।

গৌতম বেনেগালের মৃত্যুর এই খবর অবিশ্বাস্য ঠেকছে নেটিজেনদের কাছেও। কাইজাদ কোটওয়ালের পোস্টে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সক্রিয় ছিলেন এই পরিচালক।

জাতীয় পুরস্কার জয়ী অ্যানিমেশন ফিল্মমেকার গৌতম বেনেগাল। মাত্র ১৬ বছর বয়স থেকেই বাংলার শিল্পীমহলে সাড়া ফেলেছিলেন এই প্রতিভাবান লেখক। সত্যজিত রায়ের জমানাতে ‘সন্দেশ’ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়েছে গৌতম বেনেগালের আঁকা ছবি এবং লেখা প্রতিবেদন। গৌতম বেনেগালের অ্যানিমশন ছবি, বিশেষত ‘কেলভিনেটর পেঙ্গুইন’ এবং ‘হ্যান্ডিপ্ল্যাস্ট বয়’ সবার পরিচিত। ফিল্ম ডিভিশন অফ ইন্ডিয়ার জন্য ছবি পরিচালনার কাজও করেছেন এই বাঙালি শিল্পী। তেহেরান, বেলারুশ,কাইরোর মতো একাধিক বিদেশি চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে তার তৈরি ছবি।

টাইমস অফ ইন্ডিয়া, ডিএনএ-র মতো সংবাদমাধ্যমে কার্টুনিস্ট, সাংবাদিক এবং চিত্রশিল্পী হিসাবে কাজ করেছেন গৌতম বেনেগাল। ২০১০ সালে ‘দ্য প্রিন্স অ্যান্ড দ্য কাউন অফ স্টোন’ নামের অ্যানিমেশন ছবির জন্য জাতীয় পুরস্কার পান প্রয়াত পরিচালক।

বিষয়:কার্টুনিস্ট লেখক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…