এএফসি চ্যালেঞ্জ লিগে প্রিলিমিনারি পর্ব পেরিয়ে গ্রুপপর্বে উঠেছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে কুয়েতের হাওয়ালিতে খেলবে দলটি। এ পর্বে এশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ক্লাবের মুখোমুখি হবে তারা।
কুয়েতের হাওয়ালিকে ভেন্যু নির্ধারণ করে আয়োজিত হতে চলা প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক কাদসিয়া এসসির মতো পরাশক্তি, ভারতের সুপরিচিত এফসি গোয়া ও তাজিকিস্তানের রেগার-তাদাজের বিপক্ষে লড়বে ফর্টিস।
ফর্টিসের গ্রুপপর্বের সময়-সূচিতে ১৭ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে কাদসিয়ার বিপক্ষে। ২০ অক্টোবর তারা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এফসি গোয়ার। ২৩ অক্টোবর এফসি রেগার-তাদাজের বিপক্ষে নামবে বাংলাদেশের ক্লাবটি। নকআউট পর্বে উঠতে হলে তিন ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করতে হবে।










