চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাসাইটের সাফল্যে হাঁপিয়ে গেছেন বং জুন হো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২০
বিনোদন
A A

চারিদিকে শুধু প্যারাসাইটের জয়জয়কার। একটানা অনেকগুলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে শারীরিক ও মানসিকভাবে রীতিমতো হাঁপিয়ে গেছেন বং জুন হো।

অস্কারে চারটি পুরস্কার জিতে দক্ষিণ কোরিয়া ফেরার পর নতুন কোনো কাজ শুরু করেননি এই নির্মাতা। জানিয়েছেন, তিনি ক্লান্ত। তাই নতুন স্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করতে পারেননি।

বং জুন হো বলেন, ‘অবশেষে আমার সময় হলো কাজে ফেরার। কিন্তু আমি হাঁপিয়ে গেছি, মানসিক এবং শারীরিকভাবে। আমি এখন শুধু একটা মানব-খোলস।’

Banglabid

বং জুন হো’র হাতে এখন দুটি ছবি আছে। ২০১৬ সালের একটি সত্য ঘটনা অবলম্বনে ইংরেজি হিস্টোরিক্যাল ড্রামা এবং দক্ষিণ কোরিয়ার ভাষায় নির্মিতব্য হরর অ্যাকশন ছবি। বং জুন হো জানিয়েছেন, একসঙ্গে দুটি কাজ তিনি করতে পারেন না। একটি শেষ হলে আরেকটির কাজ শুরু করবেন তিনি।

অস্কারের ইতিহাসে প্রথম কোনো এশীয় ছবি হিসেবে তোলপাড় ফেলে দিয়েছে কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। ছবিটি পুরস্কৃত হয়েছে চারটি গুরুত্বপূর্ণ বিভাগে। বিদেশি ভাষা বিভাগ ছাড়াও অস্কারে সেরা নির্মাতা, সেরা ছবি এবং সেরা মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নিয়েছে বং জুন হো’র ‘প্যারাসাইট।’

চার সদস্যের একটি পরিবারের গল্প দিয়ে ছবির কাহিনী শুরু হয়। দরিদ্র সীমার নিচে বাস করা সেই পরিবারটি পিজার বাক্স বানায়। একদিন পরিবারের ছেলে সন্তানটি আবিষ্কার করে তাদের বাসা থেকে কয়েকটি সিঁড়ি উপরে উঠলেই ওয়াইফাই পাওয়া যায়। ভালো থাকার চেষ্টায় একসময় ছেলেটি ও মেয়েটি ধনীর সন্তানদের পড়াতে এবং ছবি আঁকা শেখাতে যায়। একসময় তাদের মনে হয়, নিজের বাড়ির চাইতে অন্যের বাড়িতেই তাদের বেশি ভালো লাগছে। কারণ সেখানে সব সুযোগসুবিধা পাওয়া যায়। এভাবেই আগাতে থাকে ছবির গল্প। টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারাসাইটবং জুন হোলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুধু সচেতনতার মাধ্যমে করোনা প্রতিরোধ সম্ভব: আইইডিসিআর

পরবর্তী

রোনালদোদের লিগ’সহ ইতালিতে সব ঘরোয়া খেলা বন্ধ

পরবর্তী

রোনালদোদের লিগ’সহ ইতালিতে সব ঘরোয়া খেলা বন্ধ

করোনা

করোনা'র পূর্বাভাস ১৯৮১ সালে প্রকাশিত একটি বইতে!

সর্বশেষ

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT