চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পেসারদের আগ্রাসী হতে হবে’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৩৫ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
সাবেক ক্রিকেটার জালাল ইউনুস। ক্লাব ক্রিকেটের স্বর্ণযুগে আবাহনীতে খেলেছেন। সাবেক বাঁহাতি পেসার এখন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান

সাবেক ক্রিকেটার জালাল ইউনুস। ক্লাব ক্রিকেটের স্বর্ণযুগে আবাহনীতে খেলেছেন। সাবেক বাঁহাতি পেসার এখন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান

সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশের পেসারদের অসহায়ত্ব ফুটে উঠেছিল। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজেও একই অবস্থা। পেস বোলিংয়ের দুর্দশা নিয়ে দুশ্চিন্তার কথা শুনিয়েছেন জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এবার দৈন্যদশা থেকে বের হওয়ার উপায় বাতলে দিলেন জালাল ইউনুস। ব্যাটসম্যানের শক্তি ও দুর্বলতা বুঝে বোলিং করার কৌশল অবলম্বনের পাশাপাশি তরুণ পেসারদের আগ্রাসী হতে বললেন বিসিবি পরিচালক ও সাবেক এই পেসার।

বলা হয়ে থাকে বাংলাদেশের মাটি পেসারদের জন্য সহায়ক নয়। এটি অন্তরায় কীনা?
জালাল ইউনুস: কেবল উইকেটের জন্য পেসাররা পেস বল করতে পারছে না এটাতে একমত নই। যে উইকেটকে আমরা ফ্ল্যাট বলছি, বিদেশি বোলাররা ওই উইকেটেই বাউন্স আদায় করে নিয়েছে। আমরা পারিনি। সেজন্য স্কিলফুল হতে হবে। ভাল উইকেট পেল, কিন্তু ফাস্ট বল করার মতো স্কিল নেই, কোন লাইনে বল করতে হবে জানা নেই, তাতে হবে না। ফাস্ট বোলারকে অবশ্যই আগ্রাসী হতে হবে। দেখেছি, তাদের মধ্যে না সুইং আছে, না আগ্রাসন! খুব সামান্য সুইং, এতটুকু দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফাস্ট বোলাররা ডমিনেট করতে পারবে না।

মোস্তাফিজের মধ্যে স্কিল আছে, বোলিংয়ে বৈচিত্র্য আছে। এ ধরনের জিনিস থাকলে টিকে থাকতে পারবে আন্তর্জাতিক ক্রিকেটে। শুধু জোরে বোলিং করতে পারলেই ফাস্ট বোলিং হয় না। সঠিক লাইন, লেন্থ এবং ব্যাটসম্যানকে আতঙ্কিত করার জন্য বল করতে হয়। সাউথ আফ্রিকায় তো ভাল উইকেট ছিল। ফাস্ট বোলারদের জন্য বাড়তি কিছু তো ছিল না। কিন্তু ওদের বোলাররা কি করেছে, আর আমাদের ফাস্ট বোলাররা যা করেছে সেটা দেখতে হবে। এজন্যই বলছি, স্কিল বোলিং করতে হবে।

প্রতিটি সিরিজের আগে পেসারদের নিয়ে বিশেষ ক্যাম্প হচ্ছে। তারপরও উন্নতি চোখে পড়ছে না কেন?
জালাল ইউনুস: ক্যাম্পে যেটা হয়, ভুলগুলোকে ধরিয়ে দিয়ে নতুন কিছু শেখানো হয়। এখন ক্যাম্পে ঠিকঠাক মতো শিখল, কিন্তু মূল জায়গায় গিয়ে দিয়ে প্রয়োগ করতে পারল না, সেই দোষটা কি ক্যাম্পের? শেখাটা জায়গা মতো প্রয়োগ করতে হবে। সেটা না পারলে হবে না।

কিংবদন্তি কোর্টনি ওয়ালশের মত পেস বোলিং কোচ পেয়েও হতাশাই উপহার দিচ্ছেন পেসাররা…
জালাল ইউনুস: ওয়ালশ খুব ভাল একজন মেন্টর। অভিজ্ঞতা অনেক। এতো বড় বড় খেলা খেলেছে, যেগুলোর অভিজ্ঞতা শেয়ার করলেও অনেককিছু জানা যায়। খেলোয়াড়দের সেগুলো বলে। ভাল পরামর্শক ও স্কিলের অধিকারী সে। তার কথাগুলো শুনতে হবে। আমার মনে পেসারদের অনেকের বয়স এখন কম। তাদের অনেক অনুশীলন করতে হবে। ফাস্ট বোলার হিসেবে বাইরে প্রতিষ্ঠিত হয়েছে যারা, প্রচুর অনুশীলন করে। আমাদের বোলারদের অনুশীলন আরও বাড়াতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে আসবে।

অল্প গতিতে বল করেও মাশরাফী ধারাবাহিকভাবে সফল হচ্ছেন। চলতি প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ১৯ উইকেট। অন্য পেসাররা কেন এমন পারফরম্যান্স দেখাতে পারছেন না?
জালাল ইউনুস: মাশরাফী সাংঘাতিক মাথা খাটিয়ে বল করে। তার কি আগের মতো পেস আছে? ১২৭ বা ১২৮ কিমি. গতি। কিন্তু প্রত্যেক ব্যাটসম্যানকে বিট করে সাফল্য পাচ্ছে। কারণ সে সঠিক লাইন-লেংথে বল করছে। ব্যাটসম্যানকে রুমই দেয় না, ব্যাটসম্যান খেলবে কীভাবে? মাশরাফী ব্যাটসম্যানকে রিড করেই বোলিং করে। জোরে করছে না, কিন্তু জানে কোথায় ফেললে বল ভাল হবে। সেটাই করছে।

তরুণরা এই জায়গাটাতেই পিছিয়ে। ব্যাটসম্যানকে রিড করে বোলিং করতে হবে। মাঠে কী ধরনের বোলিং করতে হবে সেটা জানতে হবে। ১০ ওভার বল করে ৩০ রানে যদি কোন উইকেটও না পায়, তারপরও তো ভাল বোলিং। তাতে ব্যাটসম্যানরা চাপে থাকবে। অপর প্রান্ত থেকে একজন উইকেট পেয়ে যাবে। এসব ব্যাপার বুঝতে হবে পেসারদের। সেভাবে বল করতে হবে।

ট্যাগ: জালাল ইউনুসপেস বোলিংবাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়া বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা

পরবর্তী

সতীর্থদের সাহসী হতে বলছেন তামিম

পরবর্তী

সতীর্থদের সাহসী হতে বলছেন তামিম

পাট নিয়ে গোল টেবিল বৈঠক

সর্বশেষ

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের হেফাজতে থেকে প্রথম ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT