চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থদের সাহসী হতে বলছেন তামিম

তামান্না তৃষাতামান্না তৃষা
৮:৪৭ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কলম্বো থেকে: ক্রিকেট পাগল শ্রীলঙ্কা তাদের স্বাধীনতার ৭০তম বার্ষিকী পালনের জন্য বেছে নিয়েছে ক্রিকেট কার্নিভালকে। ফ্লাডলাইটের আলোয় হবে টি-টুয়েন্টির নিধাস ট্রফির লড়াই। আসল যুদ্ধ শুরুর আগে অনুশীলনের পর সতীর্থদের নতুন উদ্যোমে সাহসী হয়ে মাঠে নামার তাগিদ দিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

প্রতিবেশী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে দিনের আলোতেই শেষ প্রস্তুতি সেরেছে শ্রীলঙ্কা। কোচ হাথুরুসিংহের স্পর্শে হারানো আত্মবিশ্বাস, ভাল করার উদ্যোম, সবকিছুই ফিরে পেয়েছে সাঙ্গাকারা-জয়াবর্ধনের উত্তরসূরীরা।

তবে ভাল করার তাগিদটা ভারত কিংবা শ্রীলঙ্কার চাইতে কোন অংশে কম নয় ‘টিম-টাইগার্সে’র। গত মার্চেই হাথুরুসিংহের কোচিংয়ে কাঁপিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে।

এরপর বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে গড়িয়েছে অনেক জল। মাঝে সাফল্য পায়নি বাংলাদেশও। ছন্দে ফিরতে লড়াই করা বাংলাদেশ নিধাস ট্রফিতেই ফিরতে চায় সাফল্যের রাস্তায়। সোমবার পি সারা ওভালে অনুশীলনের পর সে কথাই বললেন তামিম, ‘সবচেয়ে বড় বিষয় হল দলের সবাই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। আমরা আজ জানি যে প্রথম ম্যাচও সিরিজটা কত গুরুত্বপূর্ণ।’

ভারতীয় দলে নেই নিয়মিত অধিনায়ক কোহলি। ইনজুরিতে কাবু শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। একই কারণে বাংলাদেশের সাকিবকেও দেখা যাবে না এই টুর্নামেন্টে। সাকিববিহীন টাইগারদের উদ্দীপ্ত করার দায়িত্ব নিয়েছেন তামিমই।

Reneta

নিজের দায়িত্বের বিষয়ে মারকুটে ওপেনার বললেন, ‘সে (সাকিব) আমাদের দলের সেরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু এখন তাকে নিয়ে ভাবা বা কথা বলা আমাদের জন্য ভাল কিছু নিয়ে আসবে না। আমার মনে হয়, কিছু ব্যাপারে আমরা মাঝে মাঝে একটু বেশিই চাপ নিয়ে ফেলি। ওই জিনিসটা আমাদের একটু কমানো দরকার।’

প্রথমদিন অনুশীলনের পর লঙ্কান কোচ হাথুরুসিংহে বলেন, ‘এই সিরিজটাকে আলাদা গুরুত্ব দেয়ার প্রয়োজন মনে করছি না আমরা। অন্য সিরিজগুলো যেভাবে খেলি সেভাবেই মোকাবেলা করব।’

৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে নিধাস ট্রফি মিশন।

ভিডিও রিপোর্ট-

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমনিধাস ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT