চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারণ প্রাকৃতিক হলেও পাহাড়খেকোদের দায়ও কম নয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৬ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
সম্পাদকীয়
A A
পাহাড় ধস

পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের কারণ হিসেবে অপরিকল্পিত আবাসন এবং অবৈধভাবে পাহাড় কাটার দায় থাকলেও মূলত: অতিবৃষ্টি তথা প্রাকৃতিক কারণকেই দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। অতিবৃষ্টির ফলে পাহাড়ে যে ফাটল তা বড় হয়ে ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে তারা। দুই পাহাড়ের মাঝে ফাটল আগে থেকেই ছিল, অতিবৃষ্টির ফলে তা বৃহৎ আকার ধারণ করে ধসে পড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান করেনি অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর আরেকটি বিষয় তাদের প্রাথমিক তদন্তে পেয়েছে, পাহাড় থেকে যে কোন পরিমাণে মাটি কাটা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নিষিদ্ধ করার পরও প্রভাবশালী লোকজন স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগসাজশে নিয়মিতই পাহাড় থেকে মাটি কাটছে এবং অবৈধ বসতি স্থাপন করে চলেছে। পাহাড় কাটার কারণে বিভিন্ন সময়ে জেল জরিমানা করছে পরিবেশ আদালত, যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করছে। কিন্তু কিছুদিন পরই দেখা যায়, স্থানীয় প্রশাসনের যোগসাজশে আবার তারা পাহাড় কাটা শুরু করে। এছাড়া পাহাড় কেটে স্থাপনা ও রাস্তা করা হলে ওই পাহাড়ের চারপাশে কোন দেয়াল বা নেট দিয়ে ঘিরে রাখার যে আন্তর্জাতিক নিয়ম আছে, তাও মানা হয় না দেশের পার্বত্য এলাকায়। দুই সেনা কর্মকর্তা, দুই সেনা সদস্যসহ মোট ১৩৮ জনের যে প্রাণহানি, তা দুঃখজনক। সামনের দিনগুলিতে আরও বৃষ্টি হলে আরও নতুন নতুন পাহাড় ধসের আশঙ্কা করছে পার্বত্য জেলাগুলোর প্রশাসন। এই অবস্থায় পাহাড়গুলোতে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ ও পাহাড়ের পাদদেশে বাস না করতে জনগণকে বোঝানোর ব্যবস্থা করলে পাহাড় ধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে বলে আমরা মনে করি। দেশে প্রচলিত পরিবেশ আইনে অনেক ধারা-উপধারা ও শাস্তির ব্যবস্থা থাকলেও তার বাস্তবায়ন কতটুকু, তাও খতিয়ে দেখা সময়ের দাবি। স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে অসাধু স্থানীয় প্রশাসনের সঙ্গে ভূমিদস্যু ও পাহাড়খেকোদের যে জোটবন্ধন তা শক্তহাতে দমন করতে হবে। বৃহত্তর কল্যাণে প্রাকৃতিক পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দেশের দায়িত্বশীল সকল কর্তৃপক্ষ সঠিক-কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রিকেট উন্মাদনা: ভারতীয়রা নিজেদের শ্রেষ্ঠ মনে করে, বাংলাদেশিরাও কম না

পরবর্তী

বায়োমেট্রিকের তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম

পরবর্তী

বায়োমেট্রিকের তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম

সংসদ অধিবেশন

দুই লক্ষাধিক নারীকে আইজিএ প্রশিক্ষণ দিচ্ছে সরকার

সর্বশেষ

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT