চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে মেসির আবেগঘন বিদায়ী বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

মেসি-সুয়ারেজ-নেইমার। ‘এমএসএন’ জুটি। তিনজনের মাঠের রসায়নটা সাফল্য এনেছে, যার কারণ হিসেবে বলা হত মাঠের বাইরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। বন্ধুত্বের সেই অংশটাতে মেসি ও নেইমারের জমেছিল বেশ। নেইমারও দ্বিধাহীনভাবে মেসিকে আদর্শ মানার কথা বলতেন। সেই বন্ধুকে ছেড়ে পিএসজিতে যাচ্ছেন ব্রাজিল তারকা। পেশাদার ফুটবলারদের জন্য এটা স্বাভাবিক ঘটনা। নেইমারের ঘটনায় মেসিও তাই পেশাদারই থাকলেন, সঙ্গে দিলেন এক আবেগঘন বিদায়ী বার্তা।

বার্সা ছেড়ে নেইমারের পিএসজিতে চলে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। বুধবার বার্সার অনুশীলন সেশনে এসে সতীর্থদের থেকে বিদায়ও নিয়ে গেছেন নেইমার। বার্সাও তাকে পিএসজিতে যেতে আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। নেইমার বিদায় বলে যাওয়ার পরই এসেছে মেসির সেই বার্তা।

প্রিয় বন্ধু ও সতীর্থকে আবেগঘন বিদায়ী বার্তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। নেইমারের সঙ্গে অনুশীলন ও মাঠের কয়েকটি মুহূর্তের ছবি দিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন।

পোস্টের সঙ্গে মেসি লিখেছেন, ‘বন্ধু, তোমার সঙ্গে কাটানো বছরগুলো ছিল অনেক আনন্দঘন। জীবনের নতুন অধ্যায়ে তোমাকে শুভকামনা জানাই। দেখা হবে; বন্ধু।’

সান্তোস থেকে ২০১৩ সালে বার্সায় এসে প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার হয়ে এপর্যন্ত ১০৫টি গোল করেছেন নেইমার। কাতালান ক্লাবটির হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা ডেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি শিরোপা জিতেছেন নেইমার।

২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় হন ব্রাজিলের এই ফরোয়ার্ড। গত অক্টোবরে কাতালান ক্লাবটির হয়ে পাঁচ বছরের নতুন চুক্তিতেও এসেছিলেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়।

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫৫ বছর পূর্তিতে ঢাবির সাংবাদিকতা বিভাগে মিলনমেলা

পরবর্তী

মুশফিক-তামিমদের এবার ‘মিশন চট্টগ্রাম’

পরবর্তী

মুশফিক-তামিমদের এবার ‘মিশন চট্টগ্রাম’

জাবি সংকট

জাহাঙ্গীরনগর: বিশ্ববিদ্যালয় প্রশাসন কী চায়

সর্বশেষ

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT